ভারতে পাটজাত পণ্য রপ্তানি সহজ করতে উচ্চহারের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে সিআইআই পার্টনারশিপ সামিট ২০১৭-তে অংশ নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেখানে ভারতীয় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সীমান্ত হাট বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দু’দেশ।
সম্মেলনের পাশাপাশি তার সঙ্গে বৈঠক করেন ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রীমতী নির্মলা শ্রীতারামান। বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈষম্যের কথা উল্লেখ করে কিছু দাবি তুলে বাংলাদেশ।
তোফায়েল আহমেদ বলেন, টেরিফ এবং নন-টেরিফ বাধা আমরা দূর করতে পারি। কারণ আমাদের ডিউটি ফ্রি অ্যাকসিস দিলেও টেরিফ এবং নন-টেরিফ বাধা কারণে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়। এটা যাতে দূর হয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি।
তোফায়েল আহমেদের সঙ্গে পরে দ্বিপক্ষীয় বৈঠক করেন নেপালের বাণিজ্যমন্ত্রীও। দু’দেশই ব্যবসা বাণিজ্য বাড়াতে একে অপরকে সহায়তার কথা হয় বৈঠকে।
নেপাল এবং বাংলাদেশ উভয়ই একে অপরকে শুল্কমুক্ত পণ্য রপ্তানীর জন্য আলোচনা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা নেপালে কিছু কিছু জিনিস রপ্তানি করি, তারা আমাদের ডিউটি ফ্রি সুবিধা দেয়ার জন্য আলাপ করছে। তারাও আমাদের দেশে কিছু জিনিস রপ্তানি করতে চায় সেটাও যেন ডিউটি ফ্রি হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বৈঠকগুলো খুবই সফল হয়েছে যা ভবিষ্যতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে।










