চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পদচ্যুত মুখ্যমন্ত্রীর ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

গত মাসেই সুপ্রিম কোর্টের রায়ে পদ হারিয়েছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী কালিখো পুল। আর আজ মঙ্গলবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকেই।

অরুণাচলের রাজধানী ইটানগরে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই থাকছিলেন কালিখো। যদিও তা কিছুদিনের মধ্যে ছেড়ে দিতে হতো তাকে। সেখানেই মঙ্গলবার সকালে ৪৭ বছর বয়সী কালিখো পুলের মরদেহ পাওয়া যায়। 

প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা করেছেন বলেই মনে করছে পুলিশ। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পুলিশের ধারণা মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তার মৃত্যু হয়েছে।

Banglabid

রাজ্যের সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামের ছেলে কালিখো পুল অরুণাচল বিধানসভায় প্রথমবার নির্বাচিত হন ১৯৯৫ সালে। সে বছরই কংগ্রেসের মুকুট মিথি সরকারে অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী করা হয় তাকে। ২০০৩ সালে গেগং আপাং মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর পূর্ণ দায়িত্ব পান। আট বছর কংগ্রেসের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। 

২০১৫ সালে কংগ্রেস এবং দলের মুখ্যমন্ত্রী নবম টুকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কালিখো। সরকার ভেঙে দিয়ে অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। তারপর গত ১৯ ফেব্রুয়ারি বিজেপির সমর্থন নিয়ে অরুণাচলের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এই বিদ্রোহী কংগ্রেস নেতা। কিন্তু সে ক্ষমতা বেশি দিন থাকেনি।

কালিখোর মুখ্যমন্ত্রী পদে বসাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে জুলাই মাসে আবারও নবম টুকিকে গদি ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তবে টুকিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে পারেননি। কালিখোসহ অনেক বিদ্রোহী কংগ্রেস বিধায়ক টুকিকে সমর্থন সম্ভব নয় বলে হাইকম্যান্ডকে জানিয়ে দেন। আস্থা ভোট হলে টুকির পরাজয় নিশ্চিত জেনে টুকিকে সরিয়ে পেমা খান্ডুকে দলের পরিষদীয় নেতা করা হয়। কালিখো পুলরা তখন পেমা খান্ডুকেই মুখ্যমন্ত্রী পদে মেনে নেন।

Reneta

কিন্তু এর পর থেকে কালিখো পুল অবসাদ আর হতাশায় ভুগতে শুরু করেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। সেই থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলেও দাবি তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT