চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১৭, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা আরও কমলেও মৃত্যু বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন। গত ২০ এপ্রিল ২ লাখ ৯৪ হাজারের পর এটিই সবচেয়ে কম শনাক্ত।

তবে শনাক্ত কমলেও মৃত্যু বাড়ছে ভারতে। গেল ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪১১ জনে।

Banglabid

এ দিন নতুন আক্রান্ত আগের দিনগুলোর তুলনায় অনেকটা কম হলেও টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক তিন লাখেরও বেশি রোগী শনাক্তের ধারা বজায় ছিল।

শহর-নগর ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে বলে সরকারি হিসাবে বলা হয়েছে। শনাক্ত কোভিড-১৯ রোগীর এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

টানা তিন দিন ধরে চার হাজারের বেশি মৃত্যু দেখার পর শনিবার দেশটিতে মৃতের সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু এরপরই আবার চার হাজারের বেশি মৃত্যু দেখল দেশটি।

Reneta

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সংক্রমণ গ্রামাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ায় বহু আক্রান্ত পরীক্ষার আওতার বাইরে রয়ে গেছেন, এতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যার সঠিক চিত্র উঠে আসছে না। প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে বলে ধারণা তাদের।

৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন লাখ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। শুধুমাত্র গত ১০ দিনে দেশটিতে প্রায় ৪০ লাখের মতো রোগী শনাক্ত হয়েছে।

মার্চের প্রথমদিকে প্রতি সপ্তাহে ভারতের পরীক্ষার সক্ষমতা প্রায় ৫০ লাখের মতো থাকলেও এখন তা বেড়ে সপ্তাহে প্রায় এক কোটি ৩০ লাখের মতো হয়েছে ।

গত কয়েকদিন ধরে দৈনিক ২০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন জারি করেছে। রোববার থেকে শুরু হওয়ার ১৫ দিনের এ লকডাউন ৩০ মে পর্যন্ত বজায় থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বাকি সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারতমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT