ভারতের পাঞ্জাব রাজ্যে দশেরা অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুনদেয়ার সময় সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে অন্তত অর্ধশতাধিক নিহত হয়েছে। ওই ট্রেন দুর্ঘটনায় বহুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পাঞ্জাব রাজ্যের অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে।
রেল লাইনের পাশে রাবণ বধের অনুষ্ঠান চলছিল। এটিকে দশেরা বলা হয়। ভিড় বেশি থাকায় বহু মানুষ রেল লাইনের উপর ওঠে অনুষ্ঠান দেখছিল। রাবণের কুশপুতুলে আগুন দেয়ামাত্র বাজির শব্দে কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। ওই সময় ট্রেন চলে আসায় ট্রেনের চাকায় কাটা পড়ে অনেক দর্শনার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে প্রায় ৭০০ বেশি মানুষ উপস্থিত ছিলেন। হতাহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদেরকে নিকটন্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে অমৃতসরের পুলিশ কমিশনার।







