ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় তীব্র তাপদাহে মৃতের সংখ্যা ১৭শ’ ছাড়িয়েছে। মে-জুন মাসে এসব রাজ্যে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তাপ দাহে অন্ধ্র প্রদেশেই মৃতের সংখ্যা ১ হাজার ২০ জন। ভারতের চারটি রাজ্যে তাপদাহে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশই বয়স্ক ব্যক্তি অথবা শ্রমিক শ্রেণির তারা রোদে পানি শূন্যতায় মারা গেছেন।
কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় শুধু তেলেঙ্গানাতেই ১শ’ মানুষ মারা গেছে।
অন্ধ্র প্রদেশ কর্তৃপক্ষ তাপ দাহের কারণে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসকদের ছুটি বাতিল হয়েছে। ইরান এবং আফগানিস্তান থেকে আন্তঃদেশীয় উষ্ণ বায়ু প্রবাহের পাশাপাশি প্রখর সূর্যের তাপকে এ দুর্যোগের জন্য দায়ী করা হয়েছে।
এ সপ্তাহে মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত শুরু হলে তাপ দাহ শেষ হবে বলে আবহাওয়া সূত্র জানিয়েছে। গরম থেকে বাঁচতে সমুদ্র সৈকতে ভীড় বেড়েছে।






