চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলার ক্ষতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২০
বিনোদন
A A
টিকটক

ভারতের অন্যতম জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চীনা প্রযুক্তি সংস্থা বাইটডান্স লিমিটেড। নিষিদ্ধ হয়ে গেছে ওই সংস্থারই তৈরি আরও দুটি অ্যাপ ভিভা ভিডিও এবং হ্যালো।

তাদের তৈরি এই ৩টি অ্যাপই নিষিদ্ধ হয়ে যাওয়ায় সব মিলিয়ে কমপক্ষে ৬ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে সংস্থাটি। গত সোমবারই ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও।

২৯ জুন জানানো হয়, ওই চীনা অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অ্যাপগুলির উপর।

তবে অনেকে মনে করছেন, গালওয়ান উপত্যকায় চীনা আক্রমণে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পরেই ওই দেশের অর্থনৈতিক কাঠামোর উপর আঘাত হানতেই চীনা অ্যাপগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ভারত জুড়ে চীনা পণ্য বর্জনেরও দাবি উঠেছে।

যদিও বাইটডান্স সংস্থাটির পক্ষ থেকে বারবার করে এই কথা বলা হচ্ছে যে, টিকটক ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় বরাবর জোর দিয়েছে তারা। কোনওভাবেই ভারতীয়দের কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়নি। ভারতে যেভাবে রাতারাতি ৫৯ টি চাইনিজ অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ করা হয়েছে সেই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করে বাইটডান্সের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বিদেশে সর্বাধিক জনপ্রিয় চীনা অ্যাপ হিসাবে নিজের জায়গা করে নেওয়া টিকটকের উপর এটা একটা বিশাল আঘাত।

ট্যাগ: টিকটকভারতলিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসএমএমইউতে করোনা রোগী ভর্তি শুরু

পরবর্তী

ইটালির লাজিওতে সব বাংলাদেশির করোনা পরীক্ষার আহ্বান

পরবর্তী
করোনাভাইরাস

ইটালির লাজিওতে সব বাংলাদেশির করোনা পরীক্ষার আহ্বান

শাহরুখের 'প্রকৃত শিক্ষক' ছিলেন সরোজ খান

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT