চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জয়ার ছবি পাচ্ছে জোড়া পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ন ২৮, মার্চ ২০২০
বিনোদন
A A

মহমারি করোনার কারণে স্থবির জনজীবন। বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, সিনেমা, থিয়েটার। পিছিয়ে গেছে কনসার্ট থেকে শুরু করে চলচ্চিত্র উৎসব। কিন্তু এরমধ্যেই ব্যতিক্রম দেখালো ভারতের ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস ২০২০’-এর আয়োজকরা।

করোনার এই আবদ্ধ সময়ে ডিজিটালি পুরস্কার ঘোষণা করলেন তারা। ভারতের আটটি ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা নির্মাতা এবং সেরা চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার ঘোষণা করেন আয়োজকরা। এরমধ্যে বাংলা ভাষার ছবি হিসেবে জয়া আহসান ও প্রসেনজিত অভিনীত ছবি ‘রবিবার’ দুটি বিভাগে পুরস্কার অর্জন করে। সেরা নির্মাতা ও সেরা চিত্রনাট্যকার হিসেবে জোড়া এই পুরস্কার অর্জন করেন অতনু ঘোষ।

এছাড়া বাংলা ভাষায় নির্মিত ভারতীয় অন্য পুরস্কারগুলোর মধ্যে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কৌশিক গাঙ্গুলী। ‘কেদারা’ ছবিতে অভিনয়ে জন্য এ পুরস্কার দেয়া হয় তাকে। একই ছবিটি জিতেছে ‘সেরা ছবি’র পুরস্কার। অন্যদিকে ‘কিয়া এন্ড কসমস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৪ মার্চ ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস ২০২০’ ঘোষণার কথা ছিলো। কিন্তু করোনার ছোবলে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ভারতের আটটি ভাষায় নির্মিত ছবিগুলোর মধ্যে ডিজিটালি এই পুরস্কার ঘোষণা করলেন আয়োজকরা।

হিন্দি ভাষায় নির্মিত পুরস্কৃত ছবিগুলো হলো:
সেরা অভিনেতা- রনবীর সিং (গলি বয়)
সেরা অভিনেত্রী- গীতিকা বিদ্যা অহল্যা (সনি)
সেরা নির্মাতা: জয়া আখতার (গলি বয়)
সেরা ছবি: গলি বয়
সেরা চিত্রনাট্য: অনুভব সিনহা ও গৌরব সুলানকি (আর্টিকেল ফিফটিন)

Jui  Banner Campaign
ট্যাগ: অতনু ঘোষজয়া আহসানরবিবারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT