চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ২৭, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A

আমেরিকান ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের সাথে মিলে সেরাম ইন্সটিটিউটের বানানো কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু হয়েছে ভারতে।

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনেওয়ালা এই তথ্য জানিয়েছেন।

এর আগে জুনেই কোভোভ্যাক্স বাজারে আনার আশা প্রকাশ করেছিলেন আদর পুনেওয়ালা।  শনিবার বিকেলে তিনি জানান: সেপ্টেম্বর নাগাদ এই ভ্যাকসিন আনা হবে। যুক্তরাজ্যের ট্রায়ালে ভ্যাকসিনটি ৮৯.৩ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আফ্রিকার ও যুক্তরাজ্যের বেশি সংক্রামক ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছেন তিনি।

কোভোভ্যাক্স সেরাম ইন্সটিটিউটের দ্বিতীয় করোনাভাইরাস ভ্যাকসিন যেটার ট্রায়াল শুরু হচ্ছে ভারতে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক ডিসিজিআই এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো কোভিশিল্ডকে ছাড়পত্র দেয়।

অন্যান্য দেশের করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে কোভিশিল্ড বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে।

Reneta

গত ১৬ জানুয়ারি বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করে ভারত। শুরুতে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারীর যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়। ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছরের বেশি বয়সী গুরুতর অসুস্থদের ভ্যাকসিন প্রদান শুরু হয় ১ মার্চ। ১ এপ্রিলের পর থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে ভারতে।

গত ২ সপ্তাহ ধরে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২ হাজার ২৯১ জন আর প্রাণ হারিয়েছে ২৯২ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১৯ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬১ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসট্রায়ালভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪

মার্চ ১২, ২০২৬

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT