চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনা শনাক্তের ‘আরোগ্য সেতু অ্যাপ’ নিয়ে দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৩, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে সকল সরকারি এবং বেসরকারি কর্মীকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে এক টুইটে সমালোচনা করেছেন রাহুল গান্ধী।

এই অ্যাপ্লিকেশনটি সবার ফোনে রাখতে নির্দেশ দিয়েছে সরকার। এপ্রিলে এই অ্যাপ্লিকেশন আসলেও তখন বাধ্যতামূলক করা হয়নি এর ব্যবহার। তৃতীয় দফায় লকডাউন বাড়ানোর পর ৪ মে থেকে অ্যাপটি ব্যবহারে সরকারি বাধ্যবাধকতা দেয়া হলো।

নির্দেশনায় বলা হয়, আগামী দুই এক সপ্তাহের মধ্যেই ৩০ লাখ ডাউনলোড এর লক্ষ্যে কাজ করছে সরকার। তবে যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের অ্যাপ ব্যবহার না করলেও চলবে।

সরকারি সব সংস্থার কর্মীদের ফোনে এই অ্যাপস রাখতেই হবে। নয়তো সেই সংস্থার প্রধানকে অভিযুক্ত করা হবে। এই মর্মে নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহারে সরকারের এই বাধ্যবাধকতার সমালোচনা করে টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন: ‘আরোগ্য সেতু অ্যাপটি আদতে অভিজাত নজরদারি ব্যবস্থা। বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত। যার ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এর ফলে তথ্য ও ব্যাক্তি পরিসর খর্ব হবে। প্রযুক্তি আমাদের নিরাপদ রাখে সাহায্য করে। কিন্তু মানুষের অনুমতি ছাড়া তাদের ওপর নজরদারি চালানোর অনুমতি দেয় না।’

এপ্রিলের শুরুর দিকে এই অ্যাপ্লিকেশন আনা হয়। এরপর থেকেই এর ব্যবহার বাড়তে থাকে। অ্যাপটির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উৎসাহিত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহুল গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT