চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা পরীক্ষার জন্য শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে বিশ্বে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত আরও দুই লাখ ৫৬ হাজার ৯৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৭ জন। 

এ নিয়ে টানা ৬ দিনের মতো দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো।

এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

তবে ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বে সব দেশকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি মৃত্যু এবং সংক্রমণ হয়েছে।করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

সেখানে একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৪৮৮জন, আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৬৬০জন,দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ১ হাজার ৬০৭ জন, আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৬৬২ জন।সেখানে একদিনে মৃত্যু এবং শনাক্তে রেকর্ড করেছে ভারত।

বিশেষজ্ঞরা ধারনা করছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যুক্তরাষ্ট্র,ইতালি, স্পেন,রাশিয়া,যুক্তরাজ্য এমনকি ল্যাটিন আমেরিকার দেশ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভয়াবহ আকারে বিস্ফোরণ ঘটাচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৪২৫টি নমুনা।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক, ছত্রিশগড়, কেরালা, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত মহারাষ্ট্রে।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১২ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ট্যাগ: করোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মারা গেলে ব্যাংকার পাবেন ৫০ লাখ টাকা

পরবর্তী

সফলভাবে মঙ্গলগ্রহে হেলিকপ্টার ওড়ালো নাসা

পরবর্তী
মঙ্গলগ্রহের পাথুরে ভূমিতে নাসার হেলিকপ্টার পরীক্ষার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলভাবে মঙ্গলগ্রহে হেলিকপ্টার ওড়ালো নাসা

শিক্ষার্থী পরীক্ষার জন্য নোট লিখছেন, শিক্ষার গুরুত্ব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে ভারতে দশম শ্রেণীর আইসিএসই বোর্ড পরীক্ষা বাতিল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT