চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনা পরিস্থিতি আবারও অবনতি, ৮ রাজ্যে বিশেষ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ন ৩১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

ভারতে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে সেদেশে প্রায় ৪ গুণ বেড়েছে সংক্রমণ৷ এই অবস্থায় ৮ রাজ্যকে চিঠি লিখে সেখানকার শহরগুলিতে কোভিড পরীক্ষার মাত্রা বাড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

নতুন করে এই রাজ্যগুলিতে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ওমিক্রন ত্রাসের মাঝেই কোভিড টেস্টিং বাড়ানোর পাশাপাশি হাসপাতাল প্রস্তুত রাখা এবং কোভিড টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দিল্লী, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি লিখেছেন এবং রাজ্যগুলিকে কোভিড পরীক্ষা বাড়ানো, হাসপাতাল-স্তরের প্রস্তুতি জোরদার করার এবং টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিনে দিল্লী এবং মুম্বাইতে সর্বাধিক কোভিড সংক্রমণ দেখা গিয়েছে দেশে। তাছাড়া গুরগাঁও, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং আহমেদাবাদসহ অন্যান্য শহরগুলিও সংক্রমণের নিরিখে খুব বেশি পিছিয়ে নেই। এই আবহে উদ্বেগ বাড়ছে তৃতীয় ঢেউ নিয়ে।

এই বিষয়ে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডঃ ভিকে পাল বলেন, ‘গোটা বিশ্বেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই মতো আমাদের দেশেও তা বাড়ছে। আমরা সচেতন যে এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত সংক্রামক। এর তীব্রতা এখনও অনিশ্চিত। অবশ্য আশা করা যায় ওমিক্রন ততটাও মারাত্মক নয়। তবে আমরা এটিকে হালকা ভাবে নিতে পারি না। দেশ হিসাবে আমরা প্রস্তুত এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের কাছে ভালো ভ্যাকসিন রয়েছে যা একটি বড় ঢাল। আমি আবার বলছি, আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু দায়িত্বশীল হতে হবে, প্রস্তুত থাকতে হবে। শৃঙ্খলাবদ্ধ হতে হবে।’

বড়দিন শেষ হতেই রাজ্যে লাগামছাড়া হচ্ছে করোনা৷ গত কয়েকদিনে প্রায় ৪ গুণ বেড়েছে সংক্রমণ৷ আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা৷ বৃহস্পতিবার কলকাতায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০ জন। অভ্যন্তরীণ পর্যবেক্ষণে রাজ্যের স্বাস্থ্য কর্তারা মনে করছেন আর এক সপ্তাহের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ৷ পরিস্থিতি এতটাই ভয়ানক হতে পারে যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩০ থেকে ৩৫ হাজার হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভারতে করোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT