চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনায় মৃতদেহ কবরে পুঁতে ফেলার ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ৩১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে কয়েকবার। গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার মতো ঘটনাও দেখা গেছে। এবার সামনে এসেছে আরেকটি মর্মান্তিক ঘটনা। করোনায় মৃতদেহ মাটিতে পুঁতে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই সংবাদ প্রকাশ করেছে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মৃত ব্যক্তির দেহ সবুজ চাদরে পেচিয়ে মাটি খননের গাড়িতে তোলা হয়। এরপর খোলা মাঠে কবর খুঁড়ে পুঁতে ফেলা হয়।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরের সন্ত কবির নগর জেলার একটি গ্রামে।

Banglabid

পরসা শুকল গ্রামের পরিবারের পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি করোনা আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা ভয়াবহ হলে তিনি স্বজনদের বলেন, তাকে যেন বাড়িতে নিয়ে আসা হয়।

পরে ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসা হলে মারা যান। করোনায় মারা যাওয়ায় তার সন্তানেরা পিতার মৃতদেহ স্পর্শ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে মাটি খননকারী গাড়ি এনে লাশ বহন করা হয় এবং মাটিতে পুঁতে ফেলা হয়।

ভিডিওতে দেখা যায়, দুজনে ধরে সবুজ চাদরে জড়ানো দেহকে খনন গাড়িতে তুলেন। এরপর তিনজন মিলে গাড়ি থেকে লাশটি তুলে কবরে রাখেন।

Reneta

সন্তানরা জানান, আমরা তিন ভাই।বাবাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তিনি বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ করেন। পরে তিনি বাড়িতে মারা যান। কিন্তু করোনায় মারা যাওয়ার পর কোন ধরনের নিয়ম মেনে তাকে শেষ বিদায় দিতে হবে সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। তাই খননকারী গাড়ি ডেকে কাজটি সম্পন্ন করেছি।

তবে গ্রামের প্রধান ত্রিওগানন্দ গৌতম দাবি করেছেন যে, শেষ যাত্রার ব্যবস্থার জন্য পরিবারকে সহায়তার কথা বলা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ জুন থেকে ভার্চুয়াল আদালতের পরিধি বাড়ছে

পরবর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ মানুষ

পরবর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ মানুষ

ব্রাজিলে বসবে এবারের কোপা আমেরিকা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT