ভারতের ১২টি রাজ্যের প্রায় ৬০ শতাংশ মানুষকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য সচিব রাজশ ভুসান দাবি করেছেন, তারা ২১ দিনে ৫০ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। যেখানে অন্যদেশগুলোর এই টার্গেটে পৌঁছতে ৬০ দিন বা তার বেশি সময় লেগেছে।
অন্যদিকে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভের অনুমোদন দিয়েছে মিয়ানমার। এ নিয়ে ২১টি দেশ রাশিয়ার এই ভ্যাকসিনের অনুমোদন দিলো।
ব্রাজিলে পুরোপুরি অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার। ওয়েলসের প্রায় ৮৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে।
স্কটল্যান্ডের একটি কেয়ার হোমে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে।







