চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে একদিনে সাড়ে ৩ লাখ শনাক্ত, হাসপাতালে অক্সিজেনের অভাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতে টানা চার দিনের মতো কোভিড শনাক্তের নতুন রেকর্ড তৈরি হওয়ায় অক্সিজেনের অভাবে করোনা রোগীরা মারা যাচ্ছে বলে বিশেষ বার্তা দিচ্ছে হাসপাতালগুলো।

শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত ও মৃতের সংখ্যার ব্যাপক ঊর্ধ্বগতির মধ্যে এমন বার্তা অনেকের মনে আতঙ্ক তৈরি করছে।

গত চার দিনেই প্রায় ১৪ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে।

ভারতের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ১ কোটি ৭০ লাখ।

এক দিনে রেকর্ড ২ হাজার ৭৬১ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯২ হাজার ছাড়িয়ে গেছে।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাস কী ঘটাতে পারে, ভারত ভয়ঙ্ককরভাবে তার জানান দিচ্ছে।

দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এক রাতেই ২৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সরকারি বরাদ্দের অক্সিজেন পৌঁছাতে কয়েক ঘণ্টা দেরি হওয়ায় এ মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উত্তর ভারতে কয়েক ডজন হাসপাতাল পরিচালনা করা ম্যাক্স হেলথকেয়ার টুইট করে জানায়, তাদের কাছে অক্সিজেনের যে মজুদ আছে, তা দিয়ে দুই ঘণ্টাও চলবে না।

ভারতের আরেক বড় হাসপাতাল চেইন ফর্টিস হেলথকেয়ার বলেছে, দিল্লিতে তারা আর নতুন রোগী ভর্তি করতে পারছে না। সকাল থেকে তারা অক্সিজেন সরবরাহের জন্য অপেক্ষা করছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভারতের রাজধানী দিল্লির স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলো স্পষ্ট করে তুলেছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। সেখানে প্রতি চার মিনিটে একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে ট্রেন এবং সামরিক বিমানে করে দেশের বিভিন্ন অংশ, এমনকি সিঙ্গাপুর থেকেও দিল্লিতে অক্সিজেন পরিবহনের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

মৃত্যুর এই মিছিল সামলাতে পারছে না দিল্লির শ্মশানগুলো। স্বজনের মৃতদেহ সৎকারের জন্য আসা পরিবারগুলোকে তারা অপেক্ষা করতে অনুরোধ জানাচ্ছে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান প্রথমে। ভারতের পরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

এপ্রিল ২৫, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT