চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে একদিনে সর্বোচ্চ দেড় লাখ শনাক্ত, মৃত্যু ৭৭৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২১
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মী কোভিড পরীক্ষা করছেন, শিশু সহ রোগী দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ লাখ ৪৪ হাজার ৮২৯ (প্রায় দেড় লাখ) মানুষকে শনাক্ত করা হয়েছে। যা ভারতে সব শনাক্তের রের্কড ছাড়িয়ে সর্বোচ্চ। এর আগে ৮ এপ্রিল শনাক্ত হয়েছিল ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়স্থানে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, একই সময়ে ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৩ জন।যেখানে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে ২০২০ সালের ১৬ জুন ২ হাজার ৬ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৪৬৭ জন।

ভারতে একদিনে সর্বোচ্চ দেড় লাখ করোনা সংক্রমণ, মৃত্যু ৭৭৩. Channel i News - চ্যানেল আই নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও উত্তর প্রদেশ।

এদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ৩ হাজার ৬৬৭ জন, আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৯০ জন। করোনায় সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৯২৯ জন, আক্রান্ত ৮৫ হাজার ৩৫৮জন।

এদিকে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মৃত্যু ৭১৮, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ফ্রান্সে ৩০২, রাশিয়ায় ৪০২, স্পেনে ১৪৯, তুরস্ক ২৫৩, জার্মানিতে ২১৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পোলান্ডে একদিনে ৭৬৮ জন, মেক্সিকোতে ৫৪৮, কলম্বিয়াতে ২৪৯, আর্জেন্টিনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।

এইসব দেশ ছাড়াও হঠাৎ করে মৃত্যু বেড়েছে ফিলিপিন্সে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১৬ জন, পেরুতে ৩০৭ জন, ইউক্রেনে ৪১৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারতসর্বোচ্চ শনাক্ত রের্কড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: পুলিশের ৮৯ সদস্যের মৃত্যু

পরবর্তী

নাগপুরে করোনা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু

পরবর্তী
নাগপুরে অগ্নিদগ্ধ হাসপাতাল, দগ্ধ চারজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগপুরে করোনা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT