আন্তর্জাতিক

ভারতে আসতে পারে লক-ডাউনের ঘোষণা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

ভারতে আসতে পারে লক-ডাউনের ঘোষণা

ভারতে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে, করোনা নিয়ন্ত্রণে দেশটিতে সাময়িক লক-ডাউনের ঘোষণা দিতে পারেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, ভারতের স্থানীয় সময় রাত ৮টায় ভাষণ দেবেন বলে তিনি নিজেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

আগের দিন সন্ধ্যায় করোনা ভাইরাস প্রতিরোধে উচ্চ পর্যয়ের জরুরি এক বৈঠকে অংশ নেন মোদি। সেখান থেকেই আসে এই ভাষণের সিদ্ধান্ত।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৪ জন। এর মধ্যে মারা গেছে ৩ জন।

করোনায় প্রতিরোধে সার্বিক ব্যবস্থা ও প্রস্তুতির প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি জানায়, ভারতের শীর্ষ পর্যায় থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে দায়িত্বশীল ও সচেতন। এ কারণে করোনা প্রতিরোধে ভালো করছে।

বিষয়:করোনা ভাইরাসনরেন্দ্র মোদিবিশ্ব স্বাস্থ্য সংস্থাভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…