চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আবারও ফ্লাইওভার ধস, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-ফ্লাইওভার ধস

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসে এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তুপের নিচে যানবাহনসহ চাপা পড়েছেন আরও অনেকে।

ফ্লাইওভারের নিচ থেকে এ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের অনেকেই নির্মাণাধীন ফ্লাইওভারে কাজ করা শ্রমিক বলে জানিয়েছে এনডিটিভি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দিনের ব্যস্ততম সময়ে নির্মাণাধীন ফ্লাইওভারের দু’টি পিলার এবং বেশ কয়েকটি স্ল্যাব ধসে পড়ে। ওই এলাকায় সে সময় যানজট থাকায় বেশ কয়েকটি প্রাইভেট কার এবং যাত্রীবাহী বাস পিলারের নিচে চাপা পড়ে।

ধসের ঘটনার ঘণ্টাখানেক পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

ধসে পড়া ফ্লাইওভারের উদ্ধার কাজ চালাচ্ছেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা (এনডিআরএফ)-এর কর্মীরা। এনডিআরএফ-এর পাঁচটি উদ্ধারকারী দল উদ্ধারকাজে নিয়োজিত আছে।ভারত-ফ্লাইওভার ধস

এছাড়া পুলিশও রয়েছে ঘটনাস্থলে।

Reneta

ধসে পড়া ফ্লাইওভারের অংশগুলো সরিয়ে নিতে ৮টি ক্রেন কাজ করছে। একটি ২শ’ টন উত্তোলন ক্ষমতার বড় ক্রেনও আনা হচ্ছে। এছাড়া গ্যাস কাটারের সাহায্যে দ্রুত ধ্বংসাবশেষের অংশ কেটে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আটকে পড়াদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।ভারত-ফ্লাইওভার ধস

২ হাজার ২৬১ মিটার লম্বা ফ্লাইওভারটি তৈরিতে ১২৯ কোটি রুপি ব্যয় হচ্ছে। উত্তর প্রদেশ স্টেট ব্রিজ কর্পোরেশনের অধীনে নির্মাণাধীন উড়ালসেতুটির ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

যে অংশটি ভেঙে পড়েছে, সেটি গত ফেব্রুয়ারিতেই বসানো হয়েছিল।

এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ পশ্চিমবঙ্গে আরেকটি ফ্লাইওভারের অংশ ধসের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ২৬ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল কমপক্ষে ৭৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ফ্লাইওভার ধস
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT