চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আন্দোলনরত কৃষকদের অনশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কৃষক

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা আজ অনশন কর্মসূচী পালন করছে। সেখানকার সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে তাদের অনশন, চলবে নয় ঘণ্টাব্যাপী। বিকেল পাঁচটায় শেষ হবে আজকের অনশন ধর্মঘট। দেশের বিভিন্ন জেলা অফিসেও বিক্ষোভ কর্মসূচী ও অনশন ধর্মঘট চলবে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানিয়েছে, যতক্ষণ না নতুন আইন বাতিল হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনশন করবেন বলে জানিয়েছেন। তিনি আম আদমি পার্টির স্বেচ্ছাসেবকদেরও এই কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আইনটির বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সব চাহিদা কেন্দ্রের মেনে নেওয়া উচিত এবং ন্যূনতম মূল্য নিশ্চিত করার জন্য একটি বিল পাস করা উচিত।

তবে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং বিরোধী দলকে নতুন আইনটির বিষয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য দায়ী করে বলেন, এই পরিবর্তনে কৃষকরা দীর্ঘসময়ের জন্য লাভবান হবে। হয়তো সাময়িক কিছু কঠিন পরিস্থিতি হতে পারে। সমস্যা না পেরিয়ে কবে কোনটা অর্জন করা গেছে!

বিতর্কিত নতুন কৃষি আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

Reneta

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই গত নভেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষককৃষক আন্দোলনকৃষি আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT