ডলারের আধিপত্য কমাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হচ্ছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতি এবং বাণিজ্য বিশ্লেষকরা। ভবিষ্যতে রুপির মতো টাকায়ও যাতে বাণিজ্য করা যায় সে বিষয়টি এখনই আলোচনায় রাখতে বলেছেন তারা। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ বিষয়ে এখনও কিছু জানে না।







