চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের বেশিরভাগ সাংসদ ধর্ষণ-হত্যায় অভিযুক্ত’, এ কথায় তোপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাংসদদের নিয়ে সিঙ্গাপুরের সংসদে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। ভারতের বেশিরভাগ সাংসদদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগসহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করে ভারত সিঙ্গাপুরের দৃষ্টি আকর্ষণ করছে। এ ঘটনায় ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওং -কে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানা গিয়েছে, সংসদে গণতন্ত্র নিয়ে একটি আলোচনায় বক্তৃতা করতে গিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, ‘নেহরুর ভারত এমন জায়গা হয়ে পৌঁছেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুসারে, লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ-সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। যদিও এটাও বলা হয়, এই অভিযোগগুলির মধ্যে অনেকগুলিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

Banglabid

গণতন্ত্র নিয়ে এক আলোচনায় লি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুসহ বিভিন্ন বিশ্ব নেতার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন,‘যে সব নেতা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং তা অর্জন করেছেন, তারা প্রায়শই অসাধারণ সাহসী, সংস্কৃতিবান এবং অসামান্য ক্ষমতা অধিকারী ও ব্যতিক্রমী ব্যক্তি হন। তারা আগুনের মধ্যে নিজেদের বলি দিয়ে মানুষ ও জাতির নেতা হিসাবে গণ্য হন।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘‘এমন মানুষ হলেন ডেভিড বেন-গুরিয়ন (ইজরায়েলের প্রথম প্রধানমন্ত্রী), জওহরলাল নেহরু। এঁরা নতুন বিশ্ব গড়তে সাহসী পদক্ষেপ করেন। জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করেন। কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের সেই উদ্যোগ ও প্রত্যাশাকে বজায় রাখতে পারে না।’

বিতর্কিত মন্তব্য করার রেকর্ড আগেও রয়েছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। দু’বার সংসদে অসত্য ভাষণের জন্য তার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাবও আনা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপা লিগ মিশনের শুরুতেই বার্সার হোঁচট

পরবর্তী

মিথ্যা অজুহাতে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

পরবর্তী
রাশিয়ার ট্যাংক উড়ন্ত গ্যাসের ফোয়ারা সহ যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা অজুহাতে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

নিখোঁজ ব্যবসায়ীর ছবি, কক্সবাজারের তিনদিন ধরে নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের তিনদিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ

সর্বশেষ

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT