বাংলাদেশের স্বার্থবিরোধী কোন চুক্তি ভারতের সঙ্গে করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় শেখ হাসিনার আসন্ন ভারত সফর সম্পর্কে তিনি এ কথা বলেন।
এসময় শ্রমিকদের নানা সমস্যার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, জনগণকে জিম্মি করে অবরোধ দিয়ে যারা দাবি আদায় করেন তারা জনগণের নেতা হতে পারেননা।
এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা ছিলো। গত ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।








