চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে তিস্তা চুক্তি হবেই: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:১৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা চুক্তি হবেই। এটা নিয়ে এখনই হতাশার কিছু নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে বিকল্প প্রস্তাব দিয়েছেন সেটিকে কালক্ষেপণ বলে মনে করছেন তিনি। এ বিষয়ে হতাশ না হয়ে মোদির দেওয়া কথায় ভরসা রাখছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: আমরা ডাউন স্ট্রিমে তাই তিস্তার পানি কেউ আটকে রাখতে পারবে না।প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, তিস্তায় (গজল ডোবায়) যখন বাধ করলো আমাদের যে সরকার ক্ষমতায় ছিলো তারা প্রতিবাদ তো দূরের কথা ‘টু’ শব্দ করলো না কেনো। উল্টো আমরা একটা ব্যারেজ করলাম। তখনকার সরকারকে বলতে শুনেছিলাম, ভারতকে শিক্ষা দিবেন!

মমতা যা বলেছেন তাতে তিস্তা চুক্তি একটি দীর্ঘসূত্রীতায় পড়ে যাবে। আমি তাকে উল্টো বলেছি, ঐ চারটি নদীর পানি তিস্তায় এনে আমাদের দেন।

তবে, মোদি বলেছে হাসিনা-মোদি ক্ষমতায় থাকতেই হবে তিস্তা চুক্তি হবে। আমরা অপেক্ষায় করতেই পারি। আমি এটাও বলে এসেছি, চেয়েছিলাম পানি পেলাম বিদ্যুৎ। দেখা যাক মমতা দিদি কতোটুকু বিদ্যুৎ দেন। আমরা কিনে নিবো।

এবারের ভারত সফর ফলপ্রসু বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন: অতৃপ্তির কিছু নেই, তৃপ্তি নিয়েই ফিরেছি। ভারত একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশের যতোটুকু প্রাপ্য ততোকুটু দিয়েছে। আমাদের পাশাপাশি প্রতিবেশীরা যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। আমি যে কানেকটিভিটি গড়ে তুলতে চেয়েছিলাম, সেটা এ সফরে সম্ভব হয়েছে।

এই সফরের আগে অন্যতম আলোচিত ছিলো সামরিক চুক্তি। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি না হলেও সমোঝতা স্মারক সাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ভারত থেকে পাওয়া মোট ঋণের মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের নমনীয় ঋণ পাওয়া যাবে সেনাবাহিনীর অস্ত্র কেনার জন্য। শুধু ভারত থেকেই নয় এই অর্থে যেকোনো দেশ থেকে অস্ত্র আনতে পারবে সেনাবাহিনী।

Reneta

প্রটোকল ভেঙে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে চলে আসা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন:মোদি যে সেখানে আসবেন আমি জানতাম না। আমাকে যখন জানানো হলো, প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন-আমি বেশ অবাক হলাম। তিনি যখন আসলো আমি তাকে বলে ছিলাম ‘হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ’! সফরে আমার সঙ্গে যারা গিয়ে ছিলো সকলের সঙ্গে তিনি ধৈয্য করে কথা বলেছেন। অনেকের সঙ্গে ছবি তুলেছেন। সেলফি তুলেছেন। তার এভাবে বিমান বন্দরে চলে আসায় জাতি হিসেবে আমরা সম্মানীত হয়েছি।

বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান আগের যেকোনো সময়ের থেকে দৃঢ়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত সকলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বন্ধুত্বের। কিন্তু শেখ হাসিনার সরকার কিভাবে এ কঠিন বিষয়টি সম্ভব করে চলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: আমাদের সরকার বঙ্গবন্ধুর দেখানো পথে চলছে-‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’।প্রতিবেশি কিংবা কোনো কোনো দেশের মধ্যে দ্বিপক্ষীয় সমস্যা থাকতে পারে। আমরা কেনো সেটা দেখবো! ভারসম্য যে রক্ষা করা যায় সেটা আমরা করে দেখিয়েছি।

বিস্তারিত দেখুন ভিডিও  রিপোর্টে:

https://youtu.be/kCO7BsXOpMM

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT