চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্কটে কেন উদ্বিগ্ন পুরো বিশ্ব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরসে বিধ্বস্ত ভারতের অবস্থা পুরো বিশ্বের জন্যই আশঙ্কা ও মারাত্মক উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে ব্যাপক মাত্রায় সংক্রমণ ও উচ্চহারে মৃত্যু বিশ্বনেতাদের ভাবিয়ে তুলেছে। কেননা এই সঙ্কট কেবল ভারতের জন্যই নয়, তা এখন সারা পৃথিবীর সঙ্কটে পরিণত হতে যাচ্ছে।

বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বিশ্বা স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডা. সৌম্য স্বামীনাথন বলেছেন, ‘এই ভাইরাস সীমান্ত, জাতীয়তা, বয়স, লিঙ্গ বা ধর্মকে দেখে না। ভারতে এখন যে ভয়ংকর পরিস্থিতি চলছে; দুর্ভাগ্যজনকভাবে তা অন্য দেশও মোকাবিলা করেছে বা করছে।’

‘‘এ মহামারী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে, পৃথিবী কীভাবে একে অপরের সাথে সংযুক্ত। যদি কোনো দেশে উচ্চমাত্রায় সংক্রমণ হয়, তবে অন্য দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা সর্বোচ্চ মাত্রায় থাকে।’’

তিনি আরও বলেছেন, ‘এমনকি ভ্রমণের সীমাবদ্ধতা, একাধিক টেস্ট, কোয়ারেন্টিন ও আইসোলেনের পরও সংক্রমণরোধ করা কঠিন হয়ে ওঠে। যদি উচ্চমাত্রার সংক্রমিত কোনো জায়গা থেকে কেউ অন্য কোথাও ভ্রমণে যায় বা আসেন, তার ভাইরাসটি বহন করার আশঙ্কা অনেক বেশি।’

একটি উদাহরণ টেনে ডা. সৌম্য স্বামীনাথন দেখান, সম্প্রতি নয়াদিল্লী থেকে হংকংয়ের একটি ফ্লাইটে প্রায় ৫০ জন যাত্রী করোনাভাইরাস পজিটিভ হন, যা ভয়ংকর এক চিত্র।

ভারতকে নিয়ে উদ্বেগের আরেকটি বড় কারণ, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ভারতে নতুন যে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে; তাকে বলা হচ্ছে বি.১.৬১৭। এটি ভাইরাসকে আরো বেশি উস্কে দেয় এবং ট্রিপল মিউট্যান্ট তৈরি করে।

Reneta

ল্যাব প্রমাণে বিজ্ঞানীরা দেখেছেন, এটি অনেক সংক্রমণযোগ্য এবং ভ্যাকসিন প্রয়োগের পরও অ্যান্টিবডি তৈরি করা আরো কঠিন হতে পারে। যদিও এটির ইমিউন নিয়ে বিজ্ঞানীরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছেন।

গবেষকরা বলছেন, যে দেশে সংক্রমণের উচ্চমাত্রা থাকে; সেখানে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ প্রতিটি সংক্রমণ ভাইরাসকে উদ্বুদ্ধ করে নতুন ধরণ তৈরিতে। উদ্বেগের যে, এটি ভ্যাকসিনকে অকার্যকর করে দেয়।

‘এমন কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ করাটা জরুরি’- বিবিসিকে বলেছেন, জিনোমিক্স ইউকে কনসোর্টিয়ামের পরিচালক অধ্যাপক ডা. শ্যারন পিচকক।

তিনি বলছেন, ‘এক্ষেত্রে লকডাউন ও সামাজিক দূরত্ব গুরুত্বপূর্ণ ঠিকই। তবে ভ্যাকসিনও তার চেয়ে বেশি জরুরি। কিন্তু ভারতে এটি ধীরে চলছে। এখন অবধি জনসংখ্যার মাত্র ১০ শতাংশের কম মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন এবং মাত্র ২ শতাংশ পুরো ডোজ পেয়েছেন। অথচ সেখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

বিবিসি বলছে, ভারতে সংক্রমণ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়। যার মধ্যে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ডোজ প্রেরণের জন্য ইউএন সমর্থিত কোভাক্স প্রকল্পের ভ্যাকসিনও অন্তর্ভুক্ত।।

সোমবার গ্লোবাল ভ্যাকসিন অ্যালয়েন্স (গ্যাভি) বলেছে, ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ কবে থেকে ফের চালু হবে তা শোনার জন্য তারা অপেক্ষা করছেন।

ভারতের এই পরিস্থিতি অবশ্যই  বিশ্বের অন্য দেশে ভ্যাকসিন কর্মসূচিতে নেতিবাচক প্রভাব ফেলছে বা ফেলবে।

এমতাবস্থায় বিজ্ঞানী স্বামীনাথন বলছেন, ভাইরাস প্রতিরোধে আমাদের অবশ্য যতো দ্রুত সম্ভব ভ্যাকসিন দ্বিগুণ করা দরকার। যেন, দ্রুত ব্যক্তি থেকে ব্যক্তি সংক্রমণ থামানো যায়। ভারতের পরিস্থিতি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, ‘সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউই নিরাপদ থাকতে পারবো না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT