চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের শিলং কোর্টে বিএনপি নেতা সালাউদ্দিনের রায় ১৫ অক্টোবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আগামী ১৫ অক্টোবর ভারতে আটক বিএনপি নেতা সালাউদ্দিনের আহমেদের রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের শিলং কোর্ট। ভারতের পররাষ্ট্রনীতির আইন মোতাবেক বৈধ কাগজ-পত্র না থাকায় ভারতে অনধিকার প্রবেশের দায়ে ভারতের ফরেন অ্যাক্ট-১৯৪৬ সেকশন-১৪ অনুযায়ী সালাউদ্দিনের আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিনের আহমেদ ২০১৫ সালের ১২ মে ভারতে আটক হন। আটক হওয়ার দীর্ঘ প্রায় তিন বছর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই রায় প্রদান করতে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে ২৮ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ থাকলেও কোর্টে জজ উপস্থিত না থাকায় তারিখ পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৩ আগস্ট রায়ের দিন ধার্য করা হলেও তারিখ পিছিয়ে ২৮ সেপ্টেম্বর করে দেশটির আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১মে গ্লোফ লিংক এরিয়া থেকে ‘সন্দেহজনক এবং লক্ষ্যহীন’ ঘুরতে থাকা অবস্থায় শিলং পুলিশ সালাউদ্দিনের আহমেদকে আটক করেন। অসুস্থতার কারণে তাকে শিলং এর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের দণ্ডবিধিতে অনুপ্রবেশের মামলায় সর্বোচ্চ ৫ বছরের সাজা এবং অর্থদণ্ডের বিধান রয়েছে বলে শিলংয়ের আইনজীবীরা জানিয়েছেন। রায়ের আগে তার বিরুদ্ধে ইতিমধ্যে দশ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

২০১৫ সালের ১০মার্চ সালাউদ্দিন আহমেদ অপহরণের শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সালাউদ্দিন আহমেদ এক স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেন তিনি অপহরণ হয়েছিলেন। ভারতে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বিএনপির সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ট্যাগ: বিএনপি নেতা সালাউদ্দিনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থমাস ই এইমারম্যান প্রফেসরশিপ পেলেন অধ্যাপক আলী রিয়াজ

পরবর্তী

লড়ছে বাংলাদেশ

পরবর্তী

লড়ছে বাংলাদেশ

শেষ বলের হারে সেই স্বপ্ন ভাঙার রাত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT