বাংলাদেশে অনুষ্ঠিত রোলবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছেলে-মেয়ে দুই গ্রুপেই সেরা হয়েছে তারা, আর দুই গ্রুপেই চ্যাম্পিয়ন হয়েছে ইরান। তৃতীয় স্থান দখলেও ঘটেছে একই ঘটনা। তৃতীয় স্থান দখলে নিয়েছে কেনিয়া।
পুরুষদের ভারতীয় দলটি হারতে হারতে জিতে গেছে। প্রথমার্ধে ৬-২ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ফিরে আসে শচীনের দেশের ছেলেরা। ম্যাচটি শেষ হয় ৮-৭ স্কোরে। ভারত বনাম ইরানের নারীদের ম্যাচটি শেষ হয় ৬-৪ স্কোরে।
বাংলাদেশের ফাইনাল স্বপ্ন শেষ হয় সেমিতে। ইরানের কাছে হেরে যায় আসিফ-দীপ্ররা।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ বুধবার বিকালে কেনিয়ার বিপক্ষে তৃতীয় নির্ধারণী ম্যাচ ছিল বাংলাদেশের। ৭-১ ব্যবধানে হরে চতুর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।







