চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রেকর্ড ব্যবধানে হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে সফরকারীদের সামনে ২২০ রানের টার্গেট রাখে কিউইরা। রান তাড়া করতে নেমে হালে পানি পাননি ভারতীয় ব্যাটসম্যানরা। কোনরকম প্রতিদ্বন্দ্বীতা গড়তে না পেরে রোহিত শর্মার দল হেরেছে ৮০ রানের রেকর্ড ব্যবধানে।

টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। নিউজিল্যান্ডের বিপক্ষে আগেও বড় ব্যবধানের একটি হার ছিল ভারতের। ২০১৬তে কোহলিরা হেরেছিল ৪৭ রানে। তবে তাদের সবচেয়ে বড় হারটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১০ সালে ৪৯ রানে হেরেছিল ভারত।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পর্যুদস্ত হলেও টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে উইলিয়ামসন-বাহিনী। ওপেনার টিম সেইফার্টের বিস্ফোরক ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে।

বিশাল লক্ষ্য সামনে রেখে শুরুটা মোটেই লড়াইয়ের মতো হয়নি ভারতের। দলীয় ১৮ রানেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মা (১)। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে ফেরেন ২৯ রান করা শেখর ধাওয়ান। বিজায় শঙ্কর ফেরেন ২৭ রান করে।

এরপর দলের বিপদ বাড়িয়ে ফেরেন রিশভ পান্ট, দিনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়া। তাদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ৭৭ রানেই ভারতের ছয়জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৫২ রানের একটি জুটি গড়ে খানিকটা লড়েন মহেন্দ্র সিং ধোনি। তবে সেটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ২০ রান করেন ক্রুনাল। ধোনির ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান। আর ভারত সবমিলিয়ে সংগ্রহ করতে পারে ১৩৯ রান। চার বল বাকি থাকতেই অলআউট হয় তারা।

Reneta

স্বাগতিকদের হয়ে টিম সাউদি তিনটি উইকেট নেন। এছাড়া ফার্গুসন, স্যান্টনার ও সোদি প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

এর আগে ৪৩ বলে ৬ ছক্কা ও ৭টি বাউন্ডারির সাহায্যে দারুণ ইনিংস খেলেন বাঁহাতি কিউই ওপেনার সেইফার্টে। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৮৬ রান তোলে নিউজিল্যান্ড। ২০ বলে ৩৪ রান করে অন্য ওপেনার কলিন মুনরো আউট হন। ঝোড়ো ইনিংসে ২টি ছক্কা ও দু’টি বাউন্ডারি মারেন তিনি।

অধিনায়কন কেন উইলিয়মানসন ওয়ানডে সিরিজে চেনাছন্দে না থাকলেও এদিন ২২ বলে তিন ছক্কায় ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া রস টেলর ১৪ বলে ২৩ এবং স্কট কুগেলিন ৭ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও একটি ছয় মারেন কিউই অলরাউন্ডার।

২০০৯ সালে ধোনির নেতৃত্বে ভারত প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলেও টি-টুয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ০-২ ব্যবধানে। তাই ওয়ানডে সিরিজে ১০ বছরের চ্যালেঞ্জ সম্পূর্ণ করে কিউইদের মাটিতে টি-টুয়েন্টিতে প্রথমবার সিরিজ জিততে মুখিয়ে ভারত। সেই রাস্তার শুরুতেই ধাক্কা খেল ভারতীয়রা। পরের ম্যাচটি ৮ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT