মহিলাদের এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মহিলা দল। ঝুলনদের কাছে ৬৪ রানে হার সালমাদের।
প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে করে ১১৮ রান। দলের হয়ে মিতালি রাজ ৪৯ ও স্মৃতি মান্ধানা করেন ৪১ রান।
বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা ২টি এবং জাহানারা ও ঋতু মনি নেন একটি করে উইকেট।
জবাবে ভারতীয় বোলারদের দাপটে ১৮ দশমিক ২ ওভারে বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ৫৪ রানে। দুই অঙ্কের রান পেয়েছেন শুধু শীলা শরমিন (১৮) ও সালমা খাতুন (১৭)।
ভারতের হয়ে পুনম যাদব নেন ৩ উইকেট। এছাড়া ঝুলন গোস্বামী ও অনুজা পাটিল দুটি করে উইকেট নেন।









