আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে। ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাতের টানা বর্ষণে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট ও রেললাইন। আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করে লোকজনকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়ায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে কয়েক হাজার মানুষ।

বিষয়:ভারতের মুম্বাইভারী বর্ষণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…