চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছরের জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ আয়োজনের সুযোগ না থাকায় ভারতের মাটিকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের হোম সিরিজ হওয়ায় তারাই আসন্ন সিরিজের সূচি তৈরি করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আফগানিস্তান দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে। সেটি শেষ হলেই দুই দেশের বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা হবে সূচি ঠিক করা নিয়ে। নিজামউদ্দিন জানান, জুনে হবে সিরিজটি। যাতে তিন ওয়ানডের সঙ্গে থাকতে পারে দুটি টি-টুয়েন্টি।

সিরিজের ম্যাচগুলো গড়াবে ভারতের নয়ডা ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামটি আফগানদের হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০১৬ সালে।

বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসেবে উত্থান ঘটা আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা জেতে ২-১ ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT