চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মহারাষ্ট্রে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহারাষ্ট্র

মহারাষ্ট্রে বৃষ্টিপাত এবং এর কারণে নানান জায়গায় হওয়া ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছে ১০০ জনেরও বেশি মানুষ। এরমধ্যে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গড় জেলাতেই ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়।

গত কয়েকদিন ধরেই চলমান বৃষ্টিপাতে রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা দেখা দেয়। তাতে হাজার হাজার মানুষ বন্যা ও ভূমিধসে আটকা পড়ে।

মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বলেন, তেত্রিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫২ জন নিখোঁজ রয়েছেন। সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে। ৩২টি ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

পশ্চিম মহারাষ্ট্রের সাতারা জেলাতেও তীব্র আঘাত হেনেছে বন্যা। বন্যার পানিতে বেশ কয়েকজন ভেসে গেছে বলে পিটিআইকে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। সরকারি হিসেবে সেখানে প্রাণ হারিয়েছে ২৭ জন।

বাকি মরদেহগুলোর খোঁজ মিলেছে পূর্বের জেলাগুলো যেমন গন্ডিয়া ও চন্দ্রপুরে। অন্তত ৮৪ হাজার ৪৫২ জনকে পশ্চিম মহারাষ্ট্রের পুনে বিভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪০ হাজারই কোলহাপুর জেলার। অন্তত ৫৪ টি গ্রাম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের সরকারি খরচে হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। গত দু’দিনের ভয়াবহ বৃষ্টিতেই মহারাষ্ট্রের রায়গড়, রত্নগিরি, পালঘর, থানে, সিন্ধুদূর্গ, কোলহাপুর, সাংলি ও সাতারা জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃষ্টিপাতভূমিধসমহারাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT