চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ঐশ্বরিয়া কন্যা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ন ২৫, জুন ২০১৮
বিনোদন
A A

গোটা বচ্চন পরিবার অভিনয় জগতের সঙ্গে সংশ্লিষ্ঠ থাকলেও খুব বেশীদিন হয়নি রাজনীতিতে নাম লিখিয়েছেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির নেত্রী হিসেবে বর্তমানে তিনি ভারতের উত্তর প্রদেশের সাংসদ। এদিকে শোনা যাচ্ছে দাদির পথ অনুসরণ করেই ভবিষ্যতে নাকি রাজনীতিতে নাম লেখাবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন! শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রীও নাকি হবেন আরাধ্য!।

না। এমন কোনো ঘোষণা বচ্চন পরিবার থেকে আসেনি। আরাধ্যকে ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন জনপ্রিয় জ্যোতিষী ডি জ্ঞানেশ্বর!

রবিবার একটি অনুষ্ঠানে আরাধ্যকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ভবিষ্যদ্বানী করেছেন জ্ঞানেশ্বর। তবে তার জন্য বচ্চন পরিবারকে মানতে হবে একটি শর্ত। কী সেটা? ভারতের প্রধানমন্ত্রী হতে চাইলে ছোট্ট আরাধ্যকে করতে হবে নাম পরিবর্তন। রোহিনী রাখলেই ঐশ্বরিয়া কন্যা আরাধ্য হতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী।

ওই অনুষ্ঠানে শুধু আরাধ্যর বিষয়েই ভবিষ্যদ্বাণী করেননি জ্ঞানেশ্বর। জানিয়েছেন, ২০২৪ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াবে ভারত। এমনকি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ফের ক্ষমতায় বসবে বলেও বক্তব্যে জানান এই জ্যোতিষী। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় যেতে পারেন রজনীকান্ত, এটাও বলেন তিনি।

চিরঞ্জীবী ও রজনীকান্ত রাজনীতিতে আসার ভবিষ্যদ্বাণীসহ ২০০৯ সালে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় ফেরারও ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্ঞানেশ্বর। যা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিলো। -টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: আরাধ্যঐশ্বরিয়াজয়া বচ্চনবচ্চন
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT