দ্বিতীয় ইনিংসেও ভারতের বোলারদের বোলিং তোপের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ৪৮ রান তুলে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা।
বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। মাঠে নেমে দলীয় ৫ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ওপেনার চন্দ্রিকা।
ব্যক্তিগত ২৩ রানে রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে আমিতের বলে আউট হন আরেক ওপেনার ব্রাথওয়েট। একটু পরই তৃতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা।
স্যামুয়েলসকে শূন্য রানে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সামি।








