চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিভিন্ন স্থানে আক্রান্ত কাশ্মীরি শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর

পুলওয়ামাতে জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪২ জন সদস্য নিহত হওয়ার পর হিন্দুত্ববাদী দলগুলোর হাতে ভারতের বিভিন্ন অঞ্চলে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে।

দেশটির উত্তরখণ্ডের দেরাদুনে কাশ্মীরিদের বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে শহর ছাড়তে বলা হয়েছে।

ভারতের দেরাদুনে বাজরাঙ্গ দল ও বিশ্ব হিন্দু পরিষদের হাতে ১২ কাশ্মীরি শিক্ষার্থীকে মারধরের ঘটনার একদিন পরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। একদল উচ্ছৃঙ্খল ব্যক্তির আক্রমণের ভয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে হোস্টেল রুম ও ভাড়া বাড়ির ভেতরে আটকে রেখেছেন।

শনিবার সন্ধ্যায় দেরাদুনে একদল উচ্ছৃঙ্খল জনতা চারদিক থেকে ঘিরে ফেলায় কশ্মীরি শিক্ষার্থীরা নিজেদের হোস্টেল রুমে আটকে ফেলে। ডলফিন ইন্সটিটিউটে প্রাণিবিদ্যায় এমএসসি’র শিক্ষার্থী ২৪ বছর বয়সী একজন তরুণী বলেন, আমরা ২০ জন নিজেদের হোস্টেলে বন্দী করে রেখেছি। শতশত মানুষ আমাদের হোস্টেল ঘিরে রেখেছে। অনেকের হাতে লাঠি ও পাথর রয়েছে। আমরা লাইট বন্ধ করে বসে আছি।

এসব ঘটনার পর কেন্দ্রীয় সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসব আক্রমণের প্রতিবাদে কাশ্মীরেও বন্‌ধ ডাকা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন স্থানে জম্মু-কাশ্মীরের শিক্ষার্থী ও বাসিন্দাদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় সব রাজ্যের প্রশাসনকে তাদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

Reneta

দেরাদুনের মতো একই ধরনের খবর এসেছে হরিয়ানা ও বিহার থেকেও। বিহারের পাটনার কাশ্মীরি ব্যবসায়ীরা জানিয়েছে, তারাও আক্রমণের শিকার হচ্ছেন।

পাঞ্জাবের আমবালার গ্রামপঞ্চায়েত গ্রামবাসীদেরকে বলেছেন, যেসব কাশ্মীরি শিক্ষার্থী ভাড়া বাসায় আছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে বাসা ছেড়ে দিতে হবে।

একই সময়ে জম্মুতে বেশকিছু গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কারফিউ জারি করা হয়েছে।

গত শুক্রবার ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়।

ভারতশাসিত কাশ্মীরে দুই দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর ‘বদলা’ নেয়ার ঘোষণা দিয়েছেন। তার অভিযোগ পাকিস্তানের মদদে এ হামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT