চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নতুনের কেতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে পাঁচ অনাভিষিক্ত তরুণের সমাবেশ ঘটিয়ে চমকে দিয়েছেন অজি নির্বাচকরা।

নতুনদের মধ্যে আছেন আলোচিত দুই ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও ক্যামেরন গ্রিন। স্পিনে দুর্দান্ত ভারতের বিপক্ষে দলে রাখা হয়েছে লেগস্পিনার মিচেল সোয়েপসনকে। ডাক পেয়েছেন দুই পেস-অলরাউন্ডার মাইকেল নেসার ও শন অ্যাবট।

ভারত সিরিজে টিকে গেছেন শেফিল্ড শিল্ডে ধুঁকতে থাকা ওপেনার জো বার্নস। ঘরোয়া ক্রিকেটে পাঁচ ইনিংসে মাত্র ৫৭ রান করা বার্নসকে ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হতে লড়তে হবে ডানহাতি পুকোভস্কির সঙ্গে।

১৯৯৭-৯৮ সালের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে দারুণ কীর্তি গড়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান পুকোভস্কি। প্রথমবারের মতো ওপেনিং করতে নেমে করেছেন ক্যারিয়ার সেরা ২৫৫ রান।

অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আগেও অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছিলেন। সেটি সীমিত ওভারের ক্রিকেটে। মৌসুমের শুরুতে শেফিল্ড শিল্ডে তার ১৯৭ রানের ইনিংস খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসেও সিদ্ধহস্ত ২২ বছরের এ অলরাউন্ডার।

সোয়েপসন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন, অভিষেক হয়নি তখন। এবারের শেফিল্ড শিল্ডে ২১.১৭ গড়ে মাত্র তিন ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। টানা তিন ইনিংসে ৫ উইকেট নেয়া লেগস্পিনার দলে ডাক পেয়েছেন নাথান লায়নের বিকল্প হিসেবে।

অস্ট্রেলিয়ার চার পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন মাইকেল নেসার ও শন অ্যাবট। অ্যাবট আবার ব্যাট হাতেও ভালো। তাসমানিয়ার হয়ে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন, মিচেল স্টার্কের সঙ্গে গড়েছেন ১৮৯ রানের জুটি। সঙ্গে ১৭.৯২ গড়ে নিয়েছেন ১৪ উইকেট।

নেসারও ব্যাট করতে জানেন। তাসমানিয়ার বিপক্ষে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। তিন ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেডে। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরে হবে টি-টুয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়া টেস্ট দল: শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, টিম পেইন, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে আমেরিকার শিক্ষা নেয়া উচিত: সিইসি

পরবর্তী

ইউক্রেনের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

পরবর্তী

ইউক্রেনের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT