চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রীসহ মোট ১৩ জন মারা গেছেন। এছাড়া দগ্ধ একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে তামিলনাড়ুর সুলুরে অবস্থিত সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিলগিরি নামক জায়গায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিকটস্থ ওয়েলিংটন সামরিক স্থাপনার দিকে যাচ্ছিল সামরিক এমআই-সিরিজের হেলিকপ্টারটি।

ভারতীয় সংবাদমাধ্যম কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দার বরাতে জানায়, প্রথমেই একটি বিকট আওয়াজ পান তিনি। আওয়াজে চমকে উঠে ঘর থেকে বেরোতেই তিনি একটি হেলিকপ্টারকে গাছের সাথে ধাক্কা খেতে দেখেন। ধাক্কার পরপরই মুহূর্তে আগুন ধরে যায় হেলিকপ্টারে। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি থেকে কয়েকজন বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাদের দেহের সিংহভাগই অগ্নিদগ্ধ।

অন্যদিকে দুর্ঘটনার পর বিপিনের দিল্লির বাসভবনে গিয়ে তার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার কিছুক্ষণের মধ্যেই রাওয়তের সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায় সেনাপ্রধানকে। তার বাড়ির নিরাপত্তাও বাড়িয়ে দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিন রাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT