চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের পানি আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন বেগবান করুন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৬, মে ২০২২
বাংলাদেশ
A A

অধ্যাপক ডা হারুন অর রশিদ বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ বাঁধ হিসেবে গত ৪৭ বছরে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ধ্বংস করে চলেছে। ভারতের পানি আগ্রাসন ও পরিবেশ বিধ্বংসী নীতির বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে হবে।

সোমবার সকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ১৬ মে অনুষ্ঠিত ভারতের ফারাক্কা বাধ অভিমুখে ঐতিহাসিক মিছিলের ৪৬তম বার্ষিকী উপলক্ষ্যে ফারাক্কা অভিমুখে মিছিলের ৪৬তম বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক অধ্যাপক ডা হারুন অর রশিদের আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহবায়ক মোশরেফা মিশু, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসিরুদ্দিন আহমেদ নাসু,বাসদ মার্ক্সবাদী নেতা মানস নন্দী, ৯ সংগঠন সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন।সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি হাসান ফকরী। সভা পরিচালনা করেন বাঙলাদেশে লেখক শিবিরের কেন্দ্রীয় সদস্য শফী রহমান।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন আবদুস সাত্তার বলেন, ভারত রাষ্ট্র বাংলাদেশের রাজনীতির উপর আধিপত্য বিস্তারের অংশ হিসেবে এই পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তুলতে হবে।

ভারতের সাথে ২০১০ সালে সম্পাদিত হাসিনা মনমোহন অধীনতামূলক চুক্তি বাংলাদেশকে আষ্ঠেপৃষ্ঠে বেধে ফেলেছে উল্লেখ করে ফয়জুল হাকিম বলেন, এই চুক্তি বাতিল করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

Reneta

পতেঙ্গা সমুদ্র সৈকত ভূমিদস্যুদের হাতে তুলে দেয়ার সরকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে নাসিরুদ্দিন আহমেদ নাসু বলেন, লুন্ঠনজীবীদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে।

মোশরেফা মিশু মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ফারাক্কা মিছিল করে ১৯৭৬ সালেই তিনি উপলব্ধি করেছিলেন প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলন কতোটা গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন বেগবান করার আহবান জানান জাফর হোসেন।

সারাদেশে নদী হত্যা ও নদী দখলের বিরুদ্ধে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠনে মানস নন্দী আহবান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাহেরা বেগম জলি,মাহিনউদ্দিন চৌধুরী লিটন, ইমাম গাজ্জালী, মোশাররফ হোসেন নান্নু,কাজী ইকবাল, ইফতেখার আহমেদ বাবু, শামীম ইমাম,মাসুদ খান,নজরুল ইসলাম ,বিধান রায়,বাদল শাহ আলম,মফিজুর রহমান লাল্টু, দীলিপ রায়,ইকবাল কবির,মাহফুজ আহমেদ,মো মোসলেম প্রমুখ।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ফারাক্কা বাঁধবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT