চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পরমাণু সক্ষমতা এসেছিল বাজপেয়ির পরিকল্পনায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ভারতকে বিশ্বের বুকে পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করেন। এর ফলেই দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা অনেকাংশে বেড়ে যায়।

বৃহস্পতিবার ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটল বিহারি বাজপেয়ি। গত ১১ জুন থেকে নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটউটস অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আকর্ষণীয় বক্তব্যের জন্য সুপরিচিত বাজপেয়ি তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৬ সালের ১৬ মে থেকে ৩১ মে এবং এরপর ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০০৪ সালের মে মাসের মধ্যে পর পর দু’দফায় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

প্রতিবেশী পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগের জন্য, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন এবং ১৯৯৮ সালে ভারতের দ্বিতীয় পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য বিশেষভাবে স্মরণীয় তিনি।

১৯৭৪ সালের প্রথম পরমাণু পরীক্ষার দুই দশক পর বাজপেয়ির আমলে দ্বিতীয় পরীক্ষাটি চালানো হয়।

বাজপেয়ির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার দুই মাস পরেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। ১৯৯৮ সালের ১১ মে রাজস্থানের পোখরানে তিনটি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ডিভাইস বিস্ফোরণ করানোর নির্দেশ দিয়েছিলেন বাজপেয়ি। দুই দিন পর একই স্থানে আরও দুইটি পরীক্ষা চালানো হয়েছিলো।

Reneta

এর ফলে বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠে।

যুক্তরাষ্ট্র ভারতের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, কয়েকটি ইউরোপিয়ান দেশ এবং জাপান সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার দুই সপ্তাহ পর পাকিস্তানও পরমাণু পরীক্ষা চালায়।

ওয়াশিংটনের উড্রু উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ সহযোগী মাইকেল কুগেলম্যান বলেন, ভারতের ইতিহাসে ১৯৯৮ সালের পরমাণু অস্ত্র পরীক্ষাটি ছিলো একটি সন্ধিক্ষণ। তা উঠতি শক্তি হিসেবে ভারতের আবির্ভাব জানান দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটল বিহারি বাজপেয়িভারতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT