চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে পেঁয়াজের দাম কমছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
পেঁয়াজ

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করে নেয়ায় বাজারে পণ্যটির দাম এখন কমতির দিকে। গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা। পাশাপাশি কমেছে রসুনের দামও।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও মালিবাগসহ কয়েকটি বাজার ঘুরে দামের এ তথ্য জানা গেছে।

বাজারে এখন আমদানি করা (চায়না ও পাকিস্তানি) পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকা এবং দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৫ মাস ধরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ফলে দাম ২৫০ টাকার ওপরে ওঠে গেছে। এখন বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে এবং ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই দুই কারণে দাম কমছে।

একই সঙ্গে কমছে রসুনের দামও। আমদানি করা চীনা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০০-২১০ টাকা কেজি। অর্থাৎ দাম কমেছে ৩০ টাকার মত। আর দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৬০ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের দাম কেজিতে কমেছে ৭০ টাকা।

এ বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, ভারত রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন ভারত রপ্তানির বাজার চালু করায় দাম কমেছে। আর দেশি নতুন কাঁচা রসুনের সরবরাহ বাড়ায় এর দাম কমেছে।

Reneta

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আমদানি বন্ধ থাকায় চীনা রসুনের দাম ১০০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। এখন নতুন দেশি রসুন আসায় দাম কমেছে।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ তুলে নেয়ার ঘোষণা দেয়ার পরপরই শ্যামবাজারে পেঁয়াজের দাম কমে যায় বলে জানান মালিবাগের ব্যবসায়ী আব্দুল হালিম। তিনি বলেন, ভারত থেকে রপ্তানি শুরু হলে পেঁয়াজের দাম আরও কমবে।

তবে কারওয়ান বাজারে পেঁয়াজ-রসুন যে দামে বিক্রি হচ্ছে পাড়া-মহল্লার বাজার বা খুচরা দোকানে তার চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দাম বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া শীত মৌসুমের ২/৪ টি ছাড়া প্রায় সবজির দাম রয়েছে স্বাভাবিক।

গত সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। কাঁচা মরিচ ৫৫ থেকে ৬৫ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পিস, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৮০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা।

এছাড়া শসা ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি পাকা টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT