চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের নাগরিকত্ব দিতে চাইলে বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
ভারত-নাগরিকত্ব সংশোধনী আইন-বাংলাদেশিদের-বাংলাদেশ অর্ধেক খালি

‘ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রতিশ্রুতি পেলে এখনই বাংলাদেশের অর্ধেক মানুষ দেশ ছেড়ে ভারতে চলে আসবেন’, এমনই মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।

হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী উৎসবে বক্তব্য রাখার সময় রোববার রেড্ডি এ কথা বলেন।

অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেড্ডি বলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) কীভাবে দেশের ১৩০ কোটি মানুষের বিরুদ্ধে ছিল তা প্রমাণ করতে হবে।

‘ভারত যদি বলে তাদেরকে (বাংলাদেশি) নাগরিকত্ব দেবে তাহলে বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে। নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয়া হলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবেন। তাদের দায়িত্ব কে নেবেন? কেসিআর? নাকি রাহুল গান্ধী?’, বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তারা অনুপ্রবেশকারীদের জন্যও নাগরিকত্ব চাইছেন। ঠিক আছে, সিএএ’তে ১৩০ কোটি ভারতীয় নাগরিকের একজনের বিরুদ্ধেও একটি শব্দ আছে কিনা, তা জানতে প্রয়োজনে ভারত সরকার সিএএ পর্যালোচনা করতেও প্রস্তুত, কিন্তু পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য তা পর্যালোচনা করা হবে না।’

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া যেসব জনগোষ্ঠীর মানুষ ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেয়ার জন্যই সিএএ আনা হয়েছে বলে আবারও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল দাবি করছে, ওই সেসব দেশের মুসলিমদেরও ভারতীয় নাগরিকত্ব দেয়া হোক। এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী টিআরএস এবং তার ‘বন্ধুসুলভ দল’ এআইএমআইএম’র বিরুদ্ধে ভোট ব্যাংক রাজনীতি করার অভিযোগ আনেন।

রেড্ডি বলেন, শরণার্থী ও অনুপ্রবেশকারী – এ দু’টো বিষয় পুরোপুরি আলাদা, এই দুই পক্ষের সঙ্গে কখনোই এক রকম আচরণ করা উচিত নয়। তার বক্তব্য, কিছু শরণার্থী গত ৪০ বছর ধরে ভারতে কোনো সুযোগ-সুবিধা এবং ভোটার আইডি, আধার বা রেশন কার্ড ছাড়াই বসবাস করছেন। তাদের কথা ভেবেই মানবিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার।

পাশাপাশি জি কিষান রেড্ডির অভিযোগ, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্যও ভারতীয় নাগরিকত্ব চায়।

ট্যাগ: নতুন নাগরিকত্ব আইননাগরিকত্ব (সংশোধনী) আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূর্যের মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে সোলার অরবিটার

পরবর্তী

বিচারক হত্যা মামলার পিপিকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল

পরবর্তী

বিচারক হত্যা মামলার পিপিকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল

‘জোশ নয়, হুঁশের সঙ্গে খেলেছে বাংলাদেশ’

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT