চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দেয়া ১০টি লোকোমোটিভ পেল রেলওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

অনুদান হিসেবে দেয়া ভারত সরকারের ১০ টি লোকোমোটিভ পেয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাসস জানায়, সোমবার দুপুরে রেলভবনের সম্মলেন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত সরকারের দেয়া লোকোমোটিভগুলো হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন অংশগ্রহণ নেন।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, ভারতীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুস গয়াল বক্তব্য রাখেন।

সেসময় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, অব্যাহত যাত্রীবাহী ট্রেনের চাহিদা বৃদ্ধির কারণে নতুন অনেকগুলো কোচ আমদানী করা হয়েছে। পাশাপাশি ভারতীয় পণ্য পরিবহণের জন্য ভারত থেকে লোকোমোটিভ আনার বিষয়ে চিন্তা-ভাবনা করা হয়। ২০১৯ সালের আগস্ট মাসে সরকারিভাবে ভারত সফরের সময় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষে লোকোমোটিভ সরবরাহের বিষয়ে আলোচনা হয়।

‘‘এছাড়া একই সালের অক্টোবরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যৌথ বিবৃতির (প্যারা ২৭) আলোকে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়েকে ১০টি লোকোমোটিভ অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। টেকনিক্যাল বিষয়ের র্শতাবলী (রক্ষণাবেক্ষণ, পরিচালন) সহ অন্যান্য বিষয়সমূহ উভয় দেশের রেল র্কতৃপক্ষ যৌথভাবে নির্ধারণ করার পর আজকে হস্তান্তরের তারিখ নির্ধারিত হয়। এটি বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদে পয়েন্ট দ্বারা বাংলাদেশে প্রবেশ করে।’’

Reneta

এ লোকোমোটিভগুলো পাওয়ার ফলে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন চাহিদা কিছুটা কমবে এবং র্পুবাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের মধ্যে অধিক সংখ্যক যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।

এ সময় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, রেলপথ মন্ত্রণালয়রে সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শাসমুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ রেলওয়েভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT