ভারতের টেস্ট দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সীমিত ওভারের ক্রিকেটে তাদের ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজে দুই স্পিনার অশ্বিন-জাদেজা আবার দলে ফিরলেন। সোমবার প্রথম দুই টেস্টের দল ঘোষণা করা হয়েছে। ১৬ জনের দলে রয়েছেন তরুণ কুলদীপ যাদবও। যজুবেন্দ্র চাহাল টেস্ট দলে সুযোগ পাননি।
ভারতীয় টেস্ট দলে প্রত্যাশামতোই উমেশ যাদব ও মোহাম্মদ সামি রয়েছেন। চোট সারিয়ে মুরালি বিজয়ও ফিরেছেন। সহ–অধিনায়কত্বের দায়িত্বভার দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের উপর। এই সিরিজে ইশান্ত শর্মাকে আরও একটা সুযোগ দেওয়া হয়েছে।
একই দিনে টেস্ট দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের ভারতীয় দলও ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ম্যাচের দলে শুধুমাত্র রাখা হয়েছে নেহেরাকে। দলে নতুন মুখ শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ। কেদার যাদব বাদ পড়েছেন।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ–অধিনায়ক), চেতেশ্বর পুজারা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা।
টি-টুয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, আশিষ নেহেরা ও জসপ্রীত বুমরা।








