চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জন্য হজ কোটা ৩০ হাজার বাড়ালো সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি-হজ কোটা-ভারতের হজযাত্রী

ভারত থেকে প্রতি বছর পাঠানো হজযাত্রীদের কোটা ৩০ হাজার বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বিপাক্ষিক বৈঠকে হজ কোটা নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোদির পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে জানান, ‘মূল্যবান কৌশলী সহযোগী’ রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং সন্ত্রাসদমন বিষয়ে বাড়তে থাকা পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

গোখলে জানান, বৈঠকে সৌদি যুবরাজ এখন থেকে ভারতের বার্ষিক হজ কোটা ১ লাখ ৭০ থেকে ২ লাখ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

‘কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটি করতে আমরা সফল হয়েছি,’ বলেন ভারতের পররাষ্ট্র সচিব। শিগগিরই নতুন কোটা অনুযায়ী হাজি পাঠানো শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

হজ কোটা ছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটনের আরও প্রসার, আরও বেশি ফ্লাইট চালুর ব্যাপারে আলোচনা করেছেন এবং আবারও দেখা করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতমোহাম্মদ বিন সালমানসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানদের বিপক্ষে পাকিস্তানের ‘নকআউট’

পরবর্তী

তাসমান পাড়ের দুই প্রতিবেশীর রোমাঞ্চ

পরবর্তী

তাসমান পাড়ের দুই প্রতিবেশীর রোমাঞ্চ

‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ অবলম্বনে কুস্তরিকার নতুন ছবি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT