চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডোর মন্তব্য: কানাডার রাষ্ট্রদূতকে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের জেরে ভারতে কানাডার হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিকভাবে সেই মন্তব্যের প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।  অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় বলেছে, ট্রুডোর মন্তব্য ভারতের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করেছে, এতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে।

গত সোমবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫১তম জন্মদিন উপলক্ষে কানাডার শিখ সম্প্রদায়ের এক অনলাইন অনুষ্ঠানে অংশ নেন ট্রুডো। সেখানেই ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলে তিনি বলেন, আমরা সবাই তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে চিন্তিত।

ভারতীয়রা অনেকেই যেমন ট্রুডোর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন, তেমনি এদেশে নেটিজেনদের একটা বড় অংশ আবার তাকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকার’ পরামর্শ দিয়েছেন।

অনেকে আবার মনে করছেন, ভারতে আন্দোলনরত কৃষকদের বেশির ভাগই যেহেতু পাঞ্জাবের শিখ, তাই কানাডায় শিখ বংশোদ্ভূতদের সমর্থন পেতেই ট্রুডো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ওই বিবৃতি দিয়েছেন।

উদ্দেশ্য যাই হোক, ট্রুডোর মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয়রা এখন যে কার্যত দুভাগে বিভক্ত তাতে কোনও সন্দেহ নেই।

Reneta

ভালো করে না জেনেশুনেই এ ধরনের মন্তব্য করা থেকে কানাডিয়ান নেতৃত্বের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

ট্রুডোর মতো একই মন্তব্য করেছিলেন কানাডার কনজারভেটিভ পার্টির এক নেতাও। এই ধরনের মন্তব্যের কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থিরা বিক্ষোভ করেছে এবং এ পরিস্থিতিতে ভারত সরকার সেখানকার কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

আমরা আশা করব, কানাডা সরকার যে কোনও চরমপন্থি বিক্ষোভ বা আন্দোলন থেকে সেখানকার ভারতীয় দূতবাস ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

তবে কানাডার দূতাবাস এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

ভারতে গত সপ্তাহ থেকেই চলছে কৃষক বিক্ষোভ। এ বছর কার্যকর হওয়া ৩ কৃষি আইন বাতিলের দাবিতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডসহ কয়েকটি রাজ্যের কৃষকরা ‘দিল্লি চল’ কর্মসূচিতে যোগ দিয়েছে। অচলাবস্থা নিরসনে ভারত সরকার কৃষকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার রাষ্ট্রদূত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরবর্তী

রাজশাহীকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা

পরবর্তী

রাজশাহীকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা

বাজারে পর্যাপ্ত শীতের সবজি: ন্যায্য দর নিশ্চিতের দাবি চাষীদের

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT