চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আদালতে বিবাহ বিচ্ছেদের ‘তিন তালাক’ বিধান নিয়ে শুনানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ইসলাম ধর্মের রেওয়াজ অনুযায়ী স্ত্রীর সঙ্গে তাৎক্ষণাত বিবাহ বিচ্ছেদের জন্য পুরুষরা তিন তালাক দিতে পারেন। বহুল বিতর্কিত এই তিন তালাকের এই বিধানকে চ্যালেঞ্জ করে ভারতের উচ্চ আদালতে করা এক আপিলের শুনানি শুরু হয়েছে। ইসলাম ধর্মের এই বিধানটি ‘মৌলবাদী’ কি না তা খতিয়ে দেখতে এই শুনানি এমনটি জানিয়েছেন আদালত।

এই আপিলের দাবির অন্যতম একজন সায়েরা বানু। বয়স ৩৫। যিনি তার স্বামীর সাথে দীর্ঘদিন সংসার করে দুই সন্তানের জননী হয়েছেন। ২০১৫ সালের অক্টোবরে অসুস্থ হয়ে বাপের বাড়িতে গেলে তার স্বামী তাকে তালাক দিয়ে দেন। পরে অনেক চেষ্টা করেও তিনি স্বামীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। এরপর থেকে তিনি স্বামীর মুঠোফোন নম্বর বন্ধ পান। এরপর বাধ্য হয়ে গত বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালতে এই তিন তালাকের বিরুদ্ধে আপিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন, স্বামী তাকে ‘অস্থাবর সম্পত্তির’ মতো করে ব্যবহার করেছেন।

সায়েরা বানু। তিন তালাক প্রথার বিরুদ্ধে রিটকারীদের একজন

বিশ্বের মুষ্ঠিমেয় যেসব দেশে পুরুষরা এক কথায় স্ত্রীকে ডিভোর্স বা তালাক দিতে পারেন ভারত সেসব দেশের মধ্যে অন্যতম। এ জন্য একজন পুরুষকে শুধু তালাক শব্দটি তিনবার উচ্চারণ করলেই হয়। মানবাধিকার কর্মীরা এই প্রথাকে ‘বৈষম্যমূলক আচরণ’ বলে অভিহিত করেছেন। পুরুষরা তাদের ইচ্ছে মতো এই প্রথাকে ব্যবহার করেছে। অমানবিক এবং অনৈতিকভাবে নারীদেরকে তালাক দিয়ে ক্ষতির সম্মুখিন করা হচ্ছে।

দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেক গোষ্ঠী এই শুনানির তীব্র সমালোচনা করেছেন। তথাপি এই ধরনের উদ্যোগের পিছনে বর্তমানের নরেন্দ্র মোদির সরকারের সমর্থন রয়েছে।

এই মামলায় যুক্তি তর্ক উপস্থাপনের জন্য বিরোধীপক্ষের সবাই তিন দিনের সময় পেয়েছেন। আগামী ১৯ তারিখের মধ্যে এই শুনানি শেষ হবে বলেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই শুনানির চূড়ান্ত রায় পাওয়া যাবে।

ভারত সরকারের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, তিন তালাকের এই বিধান সংবিধান পরিপন্থি, লিঙ্গ বৈষম্য এবং নারীর মর্যাদার জন্য অবমাননাকর।

Reneta

ইসলামিক সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত আইনের ব্যাপার। এ নিয়ে আদালতের মাথা ব্যথার কারণ নেই। দীর্ঘদিন ধরে ভারতের মুসলিম নারীরা এই বিতর্কিত এই নিয়মের বিরুদ্ধে কথা বলে আসছেন। দাবি করেছেন যেন এই ধরনের নিয়ম সংশোধন করা হয়।

এ বিষয়ে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, কোরআনে তালাক নিয়ে স্পষ্টভাবে বিস্তর ব্যাখ্যা দেয়া হয়েছে।সেখানে তিনমাসের সময়ের কথা বলা হয়েছে যার মধ্যে দম্পতিরা তাদের সমস্যা সমাধান বা ভুল বোঝাবুঝির অবসানের জন্য পর্যাপ্ত সময় পেয়ে থাকেন। সম্প্রতি ভারতে মুসলিম নারীরা খুব বেশি তিন তালাক প্রথার শিকার হচ্ছেন। এমনকি চিঠি, টেলিফোন বা টেক্সট মেসেজের মাধ্যমে এই তালাক দেয়া হচ্ছে বলেও একাধিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের মাধ্যমেও তালাক দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন তালাকভারতহাইকোর্ট রুল
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT