চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আট নাকি মালদ্বীপের দ্বিতীয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল জিতে উল্লাস যা হওয়ার তা বুধবার রাতেই শেষ। পরেরদিন থেকেই ঘাম ঝরাতে অনুশীলনে নেমে পড়েছে ভারত। মিশনটা সাফের সপ্তম শিরোপাকে অষ্টমে রূপান্তর করা। প্রতিপক্ষ মালদ্বীপ, ২০০৮ সালে যাদের হাতেও উঠেছিল সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা।

সাফ সুজুকি কাপের ফাইনালে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সাফের ইতিহাস ও শক্তি বিবেচনা করলে ভারতের সামনে মালদ্বীপ মোটেও কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা নয়। বরং এই দলকেই গ্রুপপর্বে হেসেখেলে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল সাতবারের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নরা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয়টা ছিল প্রত্যাশিতই।

কিন্তু মালদ্বীপ যদি ভারতের জন্য স্বস্তির জায়গা হয় তাহলে অস্বস্তির জায়গাও এই মালদ্বীপই। গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে গোলশূন্য ড্র আর ভারতের কাছে হারের পর কোনো গোল না করেই মাত্র ১ পয়েন্ট নিয়ে সাফের ইতিহাসে প্রথমবারের মতো টস জিতে সেমিফাইনাল নিশ্চিত করে মালদ্বীপ।

কিন্তু সেমিফাইনালেই দেখা মিলেছে আসল মালদ্বীপের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেপালের বিপক্ষে বলের দখলে এগিয়ে থাকলেও ৩-০ গোলের বড় জয়ে পঞ্চমবারের মতো সাফের ফাইনালে দ্বীপরাষ্ট্রটি। ২০০৮ সালে দেশটির একমাত্র সাফ শিরোপা উঠেছিল এই ভারতকে হারিয়েই।

সাফের ফাইনালে মোট তিনবার মুখোমুখি হয়েছে ভারত-মালদ্বীপ। ২০০৮ সাল ছাড়া বাকি দুবারই শিরোপা গেছে ভারতের কাছে। ২০০৯ সালের পর আবারও সাউথ এশিয়ার ফাইনালে উঠে এবার হাতে খালি হাতে ফিরতে চান না মালদ্বীপ অধিনায়ক আকরাম আব্দুল ঘানি।

Reneta

‘গ্রুপপর্বে আমরা ঠিকমত খেলতে পারিনি এটা ঠিক। কিন্তু দেখুন আমরা এখন ফাইনালে। এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা ৯ বছর ফাইনাল খেলতে পারিনি। এবার আমরা প্রস্তুত। আর চাই শিরোপা আমাদের ঘরে নিয়ে যেতে।’

প্রতিপক্ষ নিয়ে শ্রদ্ধা থাকলেও কাউকে ভয় করেন না বলে জানাচ্ছেন ভারত কোচ স্টিফেন কনস্টান্টিন, ‘আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত। ফাইনালটা আমাদের জন্য প্রাপ্যই ছিল। মালদ্বীপ নেপালের বিপক্ষে ভালো খেলেছে। তাদের দারুণকিছু খেলোয়াড় আছে। তারা আমার পূর্ণ শ্রদ্ধাই পাবে। কিন্তু আমরা কাউকেই ভয় পাই না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতমালদ্বীপলিড স্পোর্টসসাফ ফুটবল-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT