চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অর্ধশত তারকা শিল্পীর সাথে কাজ করেছেন সিঁথি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ০৯, জুলাই ২০২১
বিনোদন
A A

গায়িকা সিঁথি সাহা উপস্থাপিকা পরিচয়েও বেশ পরিচিতি। একটি বেসরকারি টিভিতে ‘সিঁথির অতিথি’ নামে অনুষ্ঠান সপ্তাহে প্রতি শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। যেখানে দেশ বিদেশের নামকরা শিল্পীদের নিয়ে গল্প আড্ডার স্মৃতির ঝাঁপি খুলে বসেন এ গায়িকা।

সিঁথির এবারের অতিথি হিসেবে হাজির হচ্ছে বলিউডের তারকা মিউজিশিয়ান ও গায়ক সেলিম মার্চেন্ট। যিনি শাহরুখ খানের রাব নে বানা দে জুড়ি, আজা নাচলে, চাক দে ইন্ডিয়া, কুরবান, ব্যান্ড বাজা বারাত, রব নে বানা দে জোড়ি, ফ্যাশন, হিরোইনসহ বলিউডের অসংখ্য ছবিতে গান করেছেন।

কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলেন সিঁথি। কথা ছিল সেলিম ও সুলাইমান জুটির সঙ্গে সরাসরি কথা হবে, গল্প হবে, কিন্তু দু’জনেরই সময় স্বল্পতার কারণে সেটি আর হয়ে ওঠেনি। এবার আর তেমনটি হচ্ছে না, প্রাণ খুলে আড্ডা হবে তাদের!

তবে সিঁথি বললেন, সেই আড্ডা হবে অন্তর্জালে। এই গায়িকা উপস্থাপিকা জানান, সেলিম মার্চেন্টের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন পাকিস্তানের অন্যতম সংগীতশিল্পী শাফকাত আমানত আলী। যার সঙ্গে সিঁথির বন্ধুত্ব লম্বা সময়ের। কিন্তু এরমধ্যে বলিউড-টলিউডের অসংখ্য সংগীতশিল্পীর সঙ্গে একই সম্পর্ক বিস্তৃত হতে দেখা যাচ্ছে।

সিঁথি বলেন, এরমধ্যে প্রায় ৫০ জন ভারতীয় শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। যার বেশিরভাগ সংযোগ করে দিয়েছেন ঊষা উত্থুপ দিদি। যেটা অনেকেরই অজানা। উনি আমাকে না হেল্প করলে বলিউডের এত বড় বড় মানুষের নাগাল আমি জীবনেও পেতাম না।’

সিঁথির কথার প্রমাণ মেলে তার জনপ্রিয় শো ‘সিঁথির অতিথি’তে চোখ রাখলে। দেশের জনপ্রিয় ও কিংবদন্তী শিল্পীরা তো বটেই, এই শোতে সিঁথির অতিথি হয়েছেন ভারতের কুমার শানু, অনুপ জলোটা, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সারগাম, ঊষা উত্থুপ, অন্তরা মিত্র, রূপঙ্কর বাগচী, শ্রীকান্ত আচার্য, জয় সরকার, লোপা মুদ্রার মতো শিল্পীরা।

Reneta

মূলত তারই ধারাবাহিকতায় ১০ জুলাই রাত ১০টায় সিঁথির অতিথি হচ্ছেন বলিউডের সেলিম-সুলেমান জুটির সেলিম মার্চেন্ট। শো’য়ের একটি স্থিরচিত্র যে জুটি নিজেদের প্রমাণ করেছেন ‘আজা নাচলে’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘কুরবান’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘রব নে বানা দে জোড়ি’, ‘ফ্যাশন’, ‘হিরোইন’সহ বলিউডের অসংখ্য ছবিতে।

‘সিঁথির অতিথি’ নিয়ে আর কী পরিকল্পনা রয়েছে, জানতে চাইলে এই শিল্পী বলেন, ‘মাত্র ৮ পর্বের পরিকল্পনা নিয়ে শুরু করেছি। এখন চলছে ৪৮ পর্ব! চোখের পলকে হলো। তবে এটি শিগগিরই শেষ করবো। নতুন আয়োজন নিয়ে ভাবছি এখন।’

শুধু অনুষ্ঠান নয়, সিঁথি জানান শিগগিরই ধারাবাহিকভাবে মুক্তি দেবেন হিন্দি, উর্দু ও বাংলা ভাষায় তৈরি একাধিক গান। যে গানগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ভারত-পাকিস্তানের বিখ্যাত শিল্পীরা। গল্প নয়, রেকর্ডিং শেষ আগেই। অপেক্ষা শুধু মহামারিমুক্ত সুস্থ পৃথিবীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরা মিত্রকবিতা কৃষ্ণমূর্তিকুমার শানুচাক দে ইন্ডিয়াজয় সরকারফ্যাশনরূপঙ্কর বাগচীলিড বিনোদনশ্রীকান্ত আচার্যসিঁথি সাহাসেলিম মার্চেন্টহিরোইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT