আন্তর্জাতিক

ভারতের অরবিন্দ ফার্মার সাথে ইউনিসেফের চুক্তি

বাংলাদেশে শিশু স্বাস্থ্য উন্নয়নে ইউনিসেফের সাথে অরবিন্দ ফার্মার চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরবিন্দ ফার্মার সাথে ইউনিসেফের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি, যেখানে দুই পক্ষের প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের অরবিন্দ ফার্মা লিমিটেডের কোভিড-১৯ ভ্যাকসিন সিওভিএক্সক্স ভারত ছাড়াও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর সাথে বিক্রির একটি চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার হায়দরাবাদের এই প্রতিষ্ঠানটি ভ্যাকসিন সরবরাহের অনুমোদনের লাইসেন্স করেন।

অরবিন্দ ফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ট্রায়াল শেষে অরবিন্দের ভ্যাকসিন বাজারে বিক্রির অধিকার রয়েছে। বর্তমানে ভারতের বাজারে অরবিন্দের সাথে সাথে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া,ক্যাডিলা হেলফকেয়ার লিমিটে্‌ড, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, রিলায়েন্স লাইফ সায়েন্সেস সংস্থাও করোনা ভ্যাকসিন তৈরি করছে।

বেসরকারী মালিকানাধীন ইউনাইটেড বায়োমেডিক্যাল ইনক এর একটি ইউনিট সিওভিএক্সএক্সে ভ্যাকসিন এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকাতে ২০২১ সালের প্রথম দিকে ভ্যাকসিন প্রার্থীদের মধ্যে ট্রায়ালগুলো চালানোর পরিকল্পনা করছে।

সংস্থাগুলি বলেছে, ভ্যাকসিনটি প্রয়োজনীয় হিমায়িত তাপমাত্রার বিপরীতে স্বাভাবিক রেফ্রিজারেশন ব্যবহার করা যাবে। যা উন্নয়নশীল দেশগুলোর জন্য উপকার হবে।

এই চুক্তির পর অরবিন্দ ফার্মার শেয়ার ০ দশমিক ৭৫ শতাংশ হারে বেড়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ২২০ মিলিয়ন ডোজ তৈরি করবে বলে জানিয়েছে। ২০২১ সালের জুনের মধ্যে ৪৮০ মিলিয়ন ডোজ সরবরাহ করতে পারবে বলে আশ্বাস দিয়েছেন।

বিষয়:ইউনিসেফ জাতিসংঘের শিশু তহবিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…