ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন। শনিবার প্রকাশম জেলার কান্দুকুর শহরে বরযাত্রীদের বহন করা একটি মিনি ট্রাকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে যায়। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
ট্রাকটিতে কমপক্ষে ৪০ জন বরযাত্রী ছিলো। তবে বাসে কোনো যাত্রী ছিলো না বলে জানান ইন্সপেক্টর লক্ষণ।
দুর্ঘটনার পর ফায়ারসার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।






