চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতেও গুলশান ধরণে হামলার আশংকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকার নিরাপত্তা বেষ্টনীতে থাকা গুলশানের মতো এলাকায় বিদেশী নাগরিক হত্যার ধারাবাহিকতায় ভারতেও ‘আইএস সমর্থকদের’ মাধ্যমে একই ধরণের ঘটনার আশংকা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতেও আইএসের অনেক সমর্থক গড়ে উঠেছে বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা।

গোয়েন্দাদের বরাতে দেশটির একাধিক শীর্ষ গণমাধ্যমে ঢাকার গুলশান ধরণের ঘটনার আশংকার কথা জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদ মাধ্যমগুলোকে গোয়েন্দারা তাদের বলেছেন, ভারতেও বাংলাদেশের মতো সরাসরি আইএসের অস্তিত্ব নেই; কিন্তু কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তরুণ আইেএসের ‘আদর্শে’ অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে ‘জিহাদি’ চেতনায় গড়ে তুলছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,গোয়েন্দা তথ্যে সম্ভাব্য হামলার ঘটনা আগেই ঠেকিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে অনলাইনভিত্তিক গ্রুপগুলোর কার্যক্রম অনুসরণ করা হচ্ছে। কারণ তাদের আশংকা, সরাসরি অাইএস ভারতে সক্রিয় না থাকলেও অনলাইনেই তাদের সমর্থক গোষ্ঠি গড়ে উঠেছে।

বাংলাদেশের গোয়েন্দারাও মনে করেন, এখানে সরাসরি আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে অনলাইনে তাদের সমর্থক আছে। যুক্তরাজ্যপ্রবাসী যে বাংলাদেশীরা আইএসের পক্ষে যুদ্ধ করতে ইরাক এবং সিরিয়ায় গেছে তাদের সঙ্গে বাংলাদেশে আইএসপন্থী বা আইএস সমর্থকদের যোগাযোগ থাকতে পারে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ ড্রোন হামলায় আইএসের পক্ষে যুদ্ধে থাকা যে তিন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে তাদের দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত। ব্লগার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগেও বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান নামে একজন অাটক হয়।

Reneta

বাংলাদেশী নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, আইএসের পক্ষে যুদ্ধে যোগ দেওয়া বাংলাদশী বংশোদ্ভূত জঙ্গির সংখ্যা ৩০। যুক্তরাজ্য ছাড়াও জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে আইএসের পক্ষে জিহাদে অনুপ্রেরণা যোগানোর উদাহরণ আছে।

তবে বাংলাদেশের মতো ভারতেও মূলতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পক্ষে প্রচারণা এবং উদ্ধুকরণ চলছে বলে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন। আইএসের নামে ইতালীয় নাগরিক সিজার টাভেলা হত্যার দায় স্বীকারের বার্তা পাঠানো হলেও ভারতীয় গোয়েন্দাদের ধারণা, আইএস সমর্থকরা এই কাজ করেছে।

ভারতের বিভিন্ন রাজ্য এবং বিশেষ করে বড় শহরগুলোতে েএকইভাবে আইএস সমর্থক গড়ে উঠছে বলে ভারতীয় গোয়েন্দারা তাদের অনলাইন মনিটরিংয়ে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতেই বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যার ধারাবাহিকতায় ভারতেও জঙ্গি হামলা ঘটতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো আশংকা করছে।

এমন আশংকার খবর প্রকাশের পাশাপাশি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, ভারত থেকে কমপক্ষে ১০ জন আইএসের পক্ষে যুদ্ধে গেছে বলে ধারণা করা হয়। এর বাইরে আরো ৩০ জন বিভিন্ন পথে সিরিয়া যাওয়ার চেষ্টার সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT