চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সিনেমায় দুর্গোৎসবের প্রভাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বুধবার (৮ অক্টোবর)। বাংলাদেশের পাশাপাশি ভারতের অধিকাংশ স্থানেই দুশেরা, বিজয়া বা বিজয়া দশমীর অনুষ্ঠান পালিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের এই উৎসব উঠে এসেছে ভারতীয় সিনেমাতেও। কলকাতার বাংলা সিনেমা থেকে শুরু করে বলিউডের মেইনস্ট্রিম ছবিতেও আছে সেই প্রভাব।

সুজয় ঘোষের কাহানী (২০১২) ছবিতে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা খুব ভালোভাবে চিত্রায়িত হয়েছে। সিনেমাতে কলকাতার পূজা দেখানো হয়েছিল। পূজার সঙ্গে ছবির গল্প সমান্তরাল ভাবে এগিয়ে যেতে থাকে। মূল চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

প্রদীপ সরকারের পরিণীতা (২০০৫) ছবির গল্প তৈরি করা হয়েছিল শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। এই ছবির গল্পেও ব্যাকড্রপ হিসেবে আছে দুর্গা পূজা। এই ছবিরও মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। তার সঙ্গে আছেন সাইফ আলি খান।

সুরজ শিরকারের ভিকি ডোনর (২০১২) ছবিতে দর্শক দিল্লীর প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে বেড়ানো দেখেছে। গুন্ডে (২০১৪) ছবিতেও রণবীর সিং ও অর্জুন কাপুরকে ঢোল বাজাতে দেখা গিয়েছে পূজা মণ্ডপে।

সঞ্জয় লীলা বনসালির দেবদাস (২০০২) ছবিতে পারো চরিত্রে ঐশ্বরিয়া এবং চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দীক্ষিত নেচেছিলেন একসঙ্গে। চন্দ্রমুখীকে নিমন্ত্রণ করতে গিয়ে দুর্গার প্রতিমা নির্মাণের জন্য মাটি চেয়ে এসেছিলেন পারো।

অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া (২০০৭) ছবিতেও উত্তর ভারতের একটি গ্রামের নবরাত্রি পালনের রীতি দেখানো হয়। ছবির ক্লাইম্যাক্স দেখানো হয় অষ্টমীর সেটে।

Reneta

বিক্রমাদিত্যের লুটেরা (২০১৩) ছবিতে ট্র্যাডিশনাল জমিদার বাড়ির দুর্গা পূজা দেখানো হয়েছে। কুরুক্ষেত্র (২০০০) ছবিতে সৎ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে। দশমীর উদযাপনের বাজির শব্দের আড়ালে আধুনিক সমাজের রাবণদের বধ করার দৃশ্য দেখানো হয়েছে। এছাড়াও আশুতোষ গোয়ারিকারের স্বদেশ (২০০৪), রাজকুমার সন্তোষীর লজ্জা (২০০১) ছবিতেও দুর্গা পূজা দেখানো হয়েছে।

বাংলা ছবি পথের পাঁচালী(১৯৫৫), দেবী (১৯৬০), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), জয় বাবা ফেলুনাথ (১৯৭৯), উৎসব (২০০০), দেবীপক্ষ (২০০৪), অন্তরমহল (২০০৫), দুর্গা সহায় (২০১৭), বিসর্জন (২০১৭) এবং উমা (২০১৮) ছবির অনেক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে দুর্গা পূজা। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গা পূজাবলিউডভারতীয়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT